নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

মাহিদুল ইসলাম ফরহাদঃচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেড়াপাড়া ও ক্লাবের হাটে অভিযান চালিয়ে দুই সার ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মূল্যে সার বিক্রি, লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে তাঁদের এ জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। অভিযানে বেড়াপাড়ার খুচরা সার বিক্রেতা মো. মজিবুর রহমানকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, একই ইউনিয়নের ক্লাবের হাটে লাইসেন্স ছাড়া সার ও বীজ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অভিযোগে অপর এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান জানান, অনিয়মের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ও কৃষি উপকরণের সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার ও বীজের বাজারে অনিয়ম রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ কৃষি উপকরণ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার মতো অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

১

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২

সামাজিক পরিবর্তনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

৩

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

৪

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

৫

বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

৬

অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

৭

নবীনগরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

৮

৪৭৯ রানের লক্ষ্য দিয়েও জয় অধরা, আফগানদের লড়াইয়ে ড্র বাংলাদেশের টেস্ট

৯

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে একাট্টা ভারতের বিরোধীরা, মোদি সরকারকে রাহুলের কঠোর হুঁশিয়ারি

১০

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

১১

সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে হত্যা, খালে পড়ার পরও রেহাই পাননি ‘ডাকাত সর্দার’

১২

পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২’-এর সফল পরীক্ষা, বাড়ল সামরিক সক্ষমতা

১৩

এলপিজির বাড়তি দাম ঠেকাতে কঠোর অবস্থানে সরকার, জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা

১৪

জন্মদিনেই প্রকাশ পাবে শাহরুখের ‘কিং’-এর টিজার!

১৫

ঢাকা–চট্টগ্রাম রেলপথে আসছে বড় পরিবর্তন, দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

১৬

কানাডার প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের সম্মানে উত্তরা ক্লাবে নৈশভোজ

১৭

আতালের সেঞ্চুরিতে আফগানদের প্রতিরোধ, মিরাজের জোড়া আঘাতে জয়ের আশা বাংলাদেশের

১৮

রঙিন ওড়না, মেকআপ কিংবা চুল দেখা গেলেই আটক, আফগানিস্তানে তালেবানের কঠোর অভিযান

১৯

নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা

২০