নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

সায়মন খান | লিড নিউজ ২৪:

কুমিল্লার মুরাদনগরে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রহিম সরকারকে (৬০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ অক্টোবর) র‍্যাব-১১-এর সিপিসি-২, কুমিল্লা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার রহিম সরকার মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল বাতেন সরকারের ছেলে। র‍্যাবের তথ্য অনুযায়ী, রহিম সরকার স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং এলাকায় দীর্ঘদিন ধরে চলমান দুই পক্ষের বিরোধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

র‍্যাব জানায়, গত ২৫ জুন সকালে মুরাদনগর উপজেলার মহেশপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে রাশিদা বেগমকে সংঘবদ্ধভাবে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পেছনের কারণ সম্পর্কে র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর গ্রামের খোরশেদ আলম ও ইউপি সদস্য রহিম সরকারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে মাজেদা সরকার নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় রাশিদা বেগম ও তাঁর স্বামী দেলোয়ার হোসেন আসামি ছিলেন। ঘটনার পর থেকে তাঁরা পলাতক ছিলেন বলে র‍্যাব জানিয়েছে।

গত ২৫ জুন সকালে রাশিদা বেগম নিজ বাড়িতে ফিরে আসেন। পরে গৃহপালিত পশু নিয়ে একটি পিকআপে করে বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পথরোধ করা হয়। র‍্যাবের ভাষ্য অনুযায়ী, রহিম সরকারের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল পিকআপটির গতিরোধ করে রাশিদা বেগমকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসেন রাশিদা বেগমের দুই মেয়ে। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁদেরও মারধর করে আহত করে।

পরে পুলিশের সহায়তায় গুরুতর আহত রাশিদা বেগমকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের এক মেয়ে বাদী হয়ে কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন। গত ২৬ জুন দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ২১।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আলোচনার সৃষ্টি করে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব-১১।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-১১-এর সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রহিম সরকারকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার সংবাদ বিজ্ঞপ্তি, ১১ অক্টোবর ২০২৬।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: মামলার প্রধান আসামি রহিম সরকার গ্রেপ্তার

১

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, হুতিদের বিরুদ্ধে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

৩

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ

৪

দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৫

যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

৬

সার সিন্ডিকেটের বিরুদ্ধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার।

৭

ভোটার তালিকা নিয়ে উত্তাল দিল্লি, ‘ককরোচ’ আন্দোলনের নেতা আটক

৮

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

৯

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস, অতীতের নানা ঘটনায়ও ছিলেন আলোচনায়

১০

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

১১

বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা

১২

থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা

১৩

দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

১৪

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: গ্রেপ্তার অটোরিকশাচালক, বেরিয়ে এলো ঘটনার বিস্তারিত

১৫

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

১৬

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় চমক, ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’

১৭

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

১৮

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

১৯

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

২০