নিউজ ডেস্ক
৪৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

মনির হোসেন, বেনাপোলপ্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা সামনে রেখে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভার ৩২টি পূজামণ্ডপে ব্যক্তি উদ্যোগে অর্থ নৈতিক সহযোগীতা করেছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এসময় মন্ডপগুলোতে নিরাপত্তার বিষয়েও আশ্বস্ত করেন এই নেতা।

শনিবার১০অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় বেনাপোল রহমান চেম্বারের হোটেল সান রূপ ইন্টারন্যাশনালে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এই নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে, ও বেনাপোল পূজা উদ্‌যাপন কমিটির সাবেক সভাপতি সুকুমার দেবনাথ রায়ের সঞ্চালনা প্রধান অতিথী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংখ্যালঘু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোতে সর্বচ্চ অর্থনৈতিক সগযোগীতা করেছেন। নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস ও সাধারণ সম্পাদক নীলকমল সিংহ, বেনাপোল পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রবিন পাল ও সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, ইদ্রিস আলী, মো,আবদার রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের সদস্যসচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি, সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ

১

দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২

যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

৩

সার সিন্ডিকেটের বিরুদ্ধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার।

৪

ভোটার তালিকা নিয়ে উত্তাল দিল্লি, ‘ককরোচ’ আন্দোলনের নেতা আটক

৫

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

৬

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস, অতীতের নানা ঘটনায়ও ছিলেন আলোচনায়

৭

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

৮

বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা

৯

থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা

১০

দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

১১

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: গ্রেপ্তার অটোরিকশাচালক, বেরিয়ে এলো ঘটনার বিস্তারিত

১২

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

১৩

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় চমক, ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’

১৪

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

১৫

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

১৬

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

১৭

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

১৮

দিনাজপুর বীরগঞ্জে কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে চুরি।

১৯

দিনাজপুর জেলা এক বছর মেয়াদি তাঁতী দল জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক হাসিনুর রহমান হাসু.

২০