নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ৫নং লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বরের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে মরহুম বাবার কবর জিয়ারত শেষে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে অংশ নেন তিনি। আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নাসিম মাতাব্বর। পাশাপাশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। নাসিম মাতাব্বর ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ৫নং লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

গণসংযোগকালে নাসিম মাতাব্বর বলেন, আমি আপনাদের জন্য যা করছি, আমার সন্তানরাও আপনাদের জন্য তা-ই করবে। আমি ও আমার সন্তানেরা সবসময় আপনাদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমাকে কতটা ভালোবাসেন, তা আজকের কর্মসূচির মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। আপনাদের যখন যা প্রয়োজন হবে, আমাকে জানাবেন। আমি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব। তিনি আরও বলেন, আপনারা আমাকে নির্বাচিত করলে কোনো স্বার্থ ছাড়াই আপনাদের জন্য কাজ করব। টাকা-পয়সা কিংবা জমিজমার প্রতি আমার কোনো লোভ নেই, আমি লোভী শুধু আপনাদের ভালোবাসার।

তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। শোডাউন ও গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ কর্মসূচির মাধ্যমে নিজের প্রার্থিতার পক্ষে জনসংযোগ চালিয়ে যান চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, হুতিদের বিরুদ্ধে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে অর্থনীতির দৃশ্যপট

২

লাকসাম প্রেসক্লাবের উদ্যোগে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ

৩

দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৪

যশোরের শার্শায় ৩২টি দুর্গাপূজা মণ্ডপে আর্থিক অনুদান দিল উপজেলা বিএনপির

৫

সার সিন্ডিকেটের বিরুদ্ধে বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১৯৮ বস্তা টিএসপি সার উদ্ধার।

৬

ভোটার তালিকা নিয়ে উত্তাল দিল্লি, ‘ককরোচ’ আন্দোলনের নেতা আটক

৭

লালমোহনে নাসিম মাতাব্বরের মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

৮

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস, অতীতের নানা ঘটনায়ও ছিলেন আলোচনায়

৯

দিয়ামনি ই-কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন করলেন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার সীমা প্রধান

১০

বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক, বেনাপোলে শুল্ক ফাঁকির মহোৎসবে বড় বাঁধা যুগ্ম কমিশনার শরফুদ্দিন মিঞা

১১

থামছে না মা ইলিশ ধরা; এখনই প্রয়োজন টেকসই পরিকল্পনা

১২

দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

১৩

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা: গ্রেপ্তার অটোরিকশাচালক, বেরিয়ে এলো ঘটনার বিস্তারিত

১৪

দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

১৫

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে বড় চমক, ইমরান হাশমির ‘গানমাস্টার জি৯’

১৬

ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

১৭

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

১৮

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

১৯

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন জাহিদ’র সমর্থনে গনসংযোগ

২০