নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা

সাধন সাহা জয়:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট মোড় এলাকায় অবস্থিত হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চার শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাদের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নূরানী, নাজেরা ও হিফজ—এই তিনটি বিভাগের প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজনকে নির্বাচন করা হয়।

পাশাপাশি সারা বছর কোনো ধরনের অন্যায় বা অভিযোগে জড়িত না থাকা একজন শিক্ষার্থীকে বিশেষভাবে এ সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে চার শিক্ষার্থী পেয়েছে এই ব্যতিক্রমী পুরস্কার।

হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পাওয়া চার শিক্ষার্থী হলো—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের আলাল হোসেনের ছেলে ইয়াছির আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার উলচাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ছিয়াম আহমেদ, কুমিল্লার মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের ছেলে আবু বকর ছিদ্দিক এবং নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের জাকির হোসেনের ছেলে জাহিদুল হাসান।

মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী শাহ আহমাদ রিফাত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান। তাঁর পিতার নাম শাহ আলম।

২০২৫ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নূরানী, নাজেরা ও হিফজ—এই তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা এবং নৈতিক চরিত্র গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন প্রতিবছর চালু রাখার পরিকল্পনাও রয়েছে।

এদিকে নবীনগর উপজেলার শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। নবীনগর উপজেলার সন্তানরা এ প্রতিষ্ঠানে ভর্তি হলে তাদের কাছ থেকে কোনো ধরনের ভর্তি বা অন্যান্য ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

১

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন।

২

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি

৩

উওরহাওলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েলের সমর্থনে উঠান বৈঠক ও আলোচনা সভা

৪

প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা

৫

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

৬

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ নিহত ৩

৭

বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে বনের ওপর ঝুলন্ত সেতু, ব্রাজিলে অভাবনীয় সাফল্য

৮

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৯

ধনবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন গ্রেফতার

১০

লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন

১১

নানা পাটেকরের মৃত্যু নিয়ে তনুশ্রীর বিতর্কিত মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বলিউড

১২

২০২৬ সালের শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভি পিল্লাই

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১৪

বীরগঞ্জের সাহেবগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় মৃত-১. গুরুতর আহত-২ মহিলা

১৫

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর আবদুল মান্নান সুমনের গণসংযোগ

১৬

আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসা এ্যাডহক কমিটির সভাপতি মানিককে সংবর্ধনা

১৭

‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ!

১৮

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

১৯

নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক

২০