নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন

​লালমোহন (ভোলা) প্রতিনিধি:
‘প্রোটিন, যা শক্তি জোগায় এবং সুরক্ষা করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
​পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান এন্টারপ্রাইজ ও খান মৎস্য খামারের মালিক বাহালুল কবির খান।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরোশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খায়রুল ইসলাম কাঞ্চন, চেয়ারম্যান এগ্রো ফিশারিজ অ্যান্ড পোলট্রি খামারের মো. রাসেল, লালমোহন ডিম ঘরের মো. জসিমসহ স্থানীয় খামারি এবং প্রাণিসম্পদ দপ্তরের টেকনিশিয়ান ফয়জুল্লাহ, বিপ্লব কুমার দত্ত ও এনায়েত।
​সভায় বক্তারা ডিমের অসাধারণ পুষ্টিগুণ, প্রোটিনের চাহিদা পূরণ এবং সুস্থ জীবনযাপনে নিয়মিত ডিম খাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি ডিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও দৈনিক খাদ্যতালিকায় ডিম অন্তর্ভুক্ত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে মাদক বিক্রির ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা

১

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন।

২

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশেষ র‍্যালি

৩

উওরহাওলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েলের সমর্থনে উঠান বৈঠক ও আলোচনা সভা

৪

প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা

৫

সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই

৬

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ নিহত ৩

৭

বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে বনের ওপর ঝুলন্ত সেতু, ব্রাজিলে অভাবনীয় সাফল্য

৮

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৯

ধনবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন গ্রেফতার

১০

লালমোহনে বিশ্ব ডিম দিবস পালন

১১

নানা পাটেকরের মৃত্যু নিয়ে তনুশ্রীর বিতর্কিত মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বলিউড

১২

২০২৬ সালের শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভি পিল্লাই

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ জব্দ

১৪

বীরগঞ্জের সাহেবগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় মৃত-১. গুরুতর আহত-২ মহিলা

১৫

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থীর আবদুল মান্নান সুমনের গণসংযোগ

১৬

আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসা এ্যাডহক কমিটির সভাপতি মানিককে সংবর্ধনা

১৭

‎অভিযোগ কারীকে দেখে নেওয়ার হুমকি দিলেন মণিরামপুর উপজেলা আনসার কর্মকর্তা রউফ!

১৮

চাঁপাইনবাবগঞ্জে কৃষি ব্যবসা ও যান্ত্রিকীকরণ নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

১৯

নবীনগর–কৃষ্ণনগর সড়কে খানাখন্দ, চরম দুর্ভোগে যাত্রী ও চালক

২০