নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ‘চুট্টামাল্লে’ গানটি মুক্তি পাওয়ার পর ভারতজুড়ে বেশ সাড়া ফেলেছিল। গানটিতে কোমর দুলিয়ে ব্যাপক নজর কেড়েছিলেন শ্রীদেবী কন্যা। সামাজিক মাধ্যমে রাতারাতি ভাইরালও হয়ে যায় সেটি। এবার সেই মিউজিক ভিডিওটি বিকৃত করার অভিযোগ উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয় তা। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনটিআর, দিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। 

প্রযুক্তির অপব্যবহারের এই ঘটনায় জুনিয়র এনটিআরকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে তিনি জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অনৈতিক কাজকে ‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ বলেও অভিহিত করেন তিনি।

সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে বিজয় দেবেরাকোন্ডা লেখেন, ‘এটি অত্যন্ত নিম্নরুচির পরিচয়। জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে চূড়ান্ত অসংবেদনশীলতা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?’

কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে বিজয়ের সংযোজন, ‘কিছু মানুষের অপকর্মের কারণে এই প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে।’ তিনি জানান, কোনো শিল্পীর ভাবমূর্তি নষ্ট করার মতো এমন ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি। পুরো বিষয়টিকে ‘জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ কাজ’ বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বিকৃত ভিডিওটি কাউকে না দেখার এবং শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এআইয়ের এমন অপব্যবহার চিরতরে বন্ধ করতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আরও কঠোর আইন ও নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা। ভিডিওটি ছড়ানোর পেছনে থাকা ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও কড়া বার্তা দিয়েছেন তারকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

১

হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা

২

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান

৩

শার্শা ও বেনাপোলে ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

৪

পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ

৫

আইনজীবী ছাড়া যুক্তরাষ্ট্রে নির্বাসনের ঝুঁকিতে অভিবাসী শিশুরা

৬

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা: বনরক্ষীদের গুলিতে পিছু হটল দুর্বৃত্তরা।

৭

ডিউক ছেড়ে আবার কোকাবুরা, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা

৮

জাহ্নবীর সেই গানের ভিডিও বিকৃত, ‘অসুস্থ মানসিকতা’ বলে ক্ষোভ

৯

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

১০

মাটির সাথে দোস্তি কিংবা শখের কুমোর ঐশী

১১

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

১২

উত্তরায় প্রাইম রোজ স্কুলের দুই দিনব্যাপী শিশুমেলা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে আদিবাসী মিলন মেলার প্রস্তুতি সভা.

১৪

ঘাটাইলের খাকুরিয়া ব্রিজের কাজ শেষ হয়নি ৪ বছরেও ভোগান্তি ৪০ গ্রামের মানুষ

১৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুটপাট: ছাত্রদল-যুবদলের নেতাসহ গ্রেপ্তার ১৯

১৬

তুরাগে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

১৭

সীমান্তে দুই পাকিস্তানি নিহত, ভারতীয় কূটনীতিককে তলব করল ইসলামাবাদ

১৮

সালমান খানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন, সরকারি অনুমোদনের পর মুক্তির অপেক্ষায় সিনেমা

১৯

জানভি কাপুরকে নিয়ে এআইয়ের অপব্যবহার, ক্ষুব্ধ জুনিয়র এনটিআর—দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ঘোষণা

২০