নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন কুশল মেন্ডিস, শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক কুশল মেন্ডিস। একই সঙ্গে ইংল্যান্ড সফরের দল থেকে ছয়টি পরিবর্তন আনা হয়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি মেন্ডিস। তার অনুপস্থিতিতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন চরিথ আসালাঙ্কা। এবার পুরোপুরি সুস্থ হয়ে দলে ফেরায় পাকিস্তানের বিপক্ষে আবারও নেতৃত্বের দায়িত্ব নিতে যাচ্ছেন মেন্ডিস।

ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা। সেই সিরিজের দল থেকে এবার বেশ কিছু পরিবর্তন এনেছে লঙ্কানরা।

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে থাকছেন না ওপেনার পাথুম নিসাঙ্কা ও অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পিঠের নিচের অংশে ব্যথা পাওয়ার পর দেশে ফিরে আসেন হাসারাঙ্গা। পরবর্তী সময়ে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ থেকেও তাকে ছিটকে যেতে হয়।

এদিকে ইংল্যান্ড সফরে মেন্ডিসের বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া পাভান রাথনায়েকে এবার জায়গা পাননি। একইভাবে চোটের কারণে ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে খেলতে না পারা বিনুরা ফার্নান্দোর জায়গায় দলে এসেছেন দিলশান মাদুশাঙ্কা; এবার আবারও দলে ফিরেছেন বিনুরা।

দলে নতুন করে জায়গা পেয়েছেন চামিন্দু উইক্রামাসিংহে। ২০২৪ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাত্র তিনটি টি-টোয়েন্টি খেলেছেন এই ক্রিকেটার।

ঘরোয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে ডাক পেয়েছেন ব্যাটার সাহান আরাচিগে। সর্বশেষ এলপিএলে ৩৪.২৭ গড়ে ২৪০ রান করার পাশাপাশি তার স্ট্রাইক রেট ছিল ১৪৭.২৩। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

এ ছাড়া ২১ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার সিনেথ জয়াবর্ধনাকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে নজর কেড়েছেন তিনি। গত মাসে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই টানা সেঞ্চুরি করেছেন এই তরুণ।

স্পিন বিভাগে যুক্ত হয়েছেন বিজয়কান্ত ভিয়াসকান্ত। অন্যদিকে অভিজ্ঞ পেসার দুশমন্ত চামিরার দলে থাকা এখনো তার ফিটনেসের ওপর নির্ভর করছে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। প্রথম ম্যাচ ৯ অক্টোবর, দ্বিতীয়টি ১১ অক্টোবর এবং সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ অক্টোবর।

পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল

কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনা, লাহিরু উদারা, সাহান আরাচিগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্দু উইক্রামাসিংহে, দুনিথ ওয়েল্লালাগে, মাহিশ থিকশানা, বিজয়কান্ত ভিয়াসকান্ত, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, এশান মালিঙ্গা ও দুশমন্ত চামিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের পর মাদকবিরোধী লিফলেট বিতরণ

১

ছাদবাগানে নতুন কৌশল, অল্প জায়গাতেই গাছের নিরাপদ আশ্রয়

২

আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা

৩

সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ

৪

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটির উদ্যোগে প্রশিক্ষণার্থী শিশু-কিশোর নিয়ে ফুটবল টুর্নামেন্ট

৫

পাকিস্তানের বিপক্ষে ফিরছেন কুশল মেন্ডিস, শ্রীলঙ্কা দলে ছয় পরিবর্তন

৬

আধুনিক স্মার্ট গাড়িতে আড়িপাতার ঝুঁকি! মাইক্রোফোন, ক্যামেরা ও জিপিএস নিয়ে সতর্কবার্তা

৭

বাবা, আমরা মরতে চাই না’—৬ বছরের শিশুর চিৎকারে বাঁচল ফ্লাইদুবাইয়ের ১৮০ যাত্রী

৮

বন্ড সুবিধার আড়ালে মদের অবৈধ কারবার: সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউস সিলগালা

৯

সাভার থেকে ৪ হাজার ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

১০

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

১১

অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

১২

দূর্গা মন্ডপ পরিবেশন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি 

১৩

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান, আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণে অনিয়ম সনাক্ত; ওয়্যারহাউজ সিলগালা

১৪

জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ

১৫

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ২০

১৬

কুমিল্লায় নির্মাণ সামগ্রী লুট ও চাঁদাবাজির চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী ‘কানা মমিন’ গ্রেফতার

১৭

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

১৮

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে হামলার ছক? ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ যুবক গ্রেপ্তার, ঘনীভূত হচ্ছে রহস্য

১৯

উত্তরা ১২ নম্বর সেক্টরে বিশ্ব প্রবীণ দিবসে আলোচনা সভা, প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ

২০