নিউজ ডেস্ক
২০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা, প্রথম পর্ব শুরু আজ

পাকিস্তানের ঐতিহ্যবাহী রাইউইন্ড ইজতেমা ২০২৬ শুরু হয়েছে বৃহস্পতিবার (৫ নভেম্বর)। দুই পর্বে অনুষ্ঠেয় এ ইজতেমার প্রথম পর্ব চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাইউইন্ড মারকাজে অনুষ্ঠিতব্য এ ইজতেমায় দেশটির বিভিন্ন জেলার মুসল্লিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের সাথিরা অংশ নেবেন বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

প্রথম পর্বের কার্যক্রম বৃহস্পতিবার আসরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হবে। এ সময় বয়ান করবেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব।

প্রথম পর্বের দ্বিতীয় দিন শুক্রবার ফজরের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। তালিমের হালকায় থাকবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল। আসরের পর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান।

শুক্রবার বিদেশি খিমায় বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য বিশেষ বয়ানের আয়োজন রাখা হয়েছে। এতে আরবি, ইংরেজি, মালয়েশীয়, ইন্দোনেশীয়, ফিলিপিনো, থাই, বাংলা, ফরাসি, উর্দু, তুর্কি, পর্তুগিজ, কিরগিজ ও চীনা ভাষাভাষীদের জন্য পৃথক বয়ানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ছাত্র, মাদ্রাসার ছাত্র ও বিদেশি শিক্ষার্থীদের জন্যও বিশেষ বয়ানের আয়োজন করা হয়েছে।

শনিবার ফজরের পর বয়ান করবেন মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ। জোহরের পর বক্তব্য দেবেন ভাই ফারুক সাহেব। আসরের পর বয়ান করবেন মাওলানা জুহারুল হাসান এবং মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আহমেদ লাট সাহেব।

এদিন ওলামা, শিক্ষক, বধির, খওয়াস ও বিভিন্ন ভাষাভাষী বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ মজমা ও পৃথক বয়ানের আয়োজন রয়েছে। এসব আয়োজনে আরবি, ইংরেজি, বাংলা, ফরাসি, তুর্কি, কিরগিজ, মালয়েশীয়, থাই, ফিলিপিনো ও পর্তুগিজ ভাষাভাষীদের জন্য নির্ধারিত বক্তারা বয়ান করবেন। বিদেশি তোলাবা বা শিক্ষার্থীদের জন্যও পৃথক আয়োজন রাখা হয়েছে।

রোববার সকালে হেদায়েতের বয়ান করবেন মাওলানা জিয়াউল হক সাহেব। এরপর মাওলানা জুহারুল হাসানের দোয়ার মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে।

রাইউইন্ড মারকাজ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাইউইন্ড শহরে অবস্থিত। লাহোর শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর অবস্থান। তাবলিগ জামাতের অন্যতম বৃহৎ বার্ষিক জমায়েত হিসেবে পরিচিত এ ইজতেমা।

আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১১ সালের আগে রাইউইন্ড ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হতো। অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় ইজতেমার মাঠ ও আশপাশের সড়কে চাপ সৃষ্টি হয়। পরে জনসমাগম, যানবাহন চলাচল, খাবার, পানি ও নিরাপত্তা ব্যবস্থাপনা সহজ করতে দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে পাকিস্তানের বিভিন্ন জেলার মুসল্লিদের আলাদা পর্বে অংশগ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।

এ বছর প্রথম পর্বের সমাপনী দোয়া অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর সকালে। দ্বিতীয় পর্বের সমাপনী দোয়া হবে ১৫ নভেম্বর। পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইজতেমার সমাপনী দোয়া সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে।

এদিকে, ২০২৭ সালের জানুয়ারিতে বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান: পাপিয়া

১

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

২

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১০

৩

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নি/হত

৪

সাভারে গুলিসহ একজন সন্ত্রাসীকে গ্রে/ফতার করেছে ডিবি

৫

ডিমলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৬

সুনামগঞ্জে বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা অনুষ্ঠিত

৭

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দুয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী

১০

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১১

অপরাধমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রীর

১২

বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু

১৩

মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১৫

যশোরে স্ত্রীকে পরকীয়ার সন্দেহে হত্যা, স্বামীর থানায় আত্মসমর্পণ

১৬

দুই পর্বে পাকিস্তানের রাইউইন্ড ইজতেমা, প্রথম পর্ব শুরু আজ

১৭

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

১৮

পোশাক খাতে অস্থিরতা: ব্যাংক হিসাব জব্দে আতঙ্ক ব্যবসায়ী মহলে, প্রশ্নের মুখে এনবিআরের পদক্ষেপ

১৯

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

২০