মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা:
“তোমরা হবে স্বপ্নের রাঙ্গা সূর্যোদয় লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াবে বিশ্বময় ” এ পতিপাদ্যকে সামনে রেখে,
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা ২০২৬ এ A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবধর্না অনুষ্ঠানটি উন্নয়ন ফোরামের অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়েছে গতকাল সকাল দশটার ।
সংবধর্না অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি প্রফেসর আশরাফুজ্জামান, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মু মাঈন উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রিফাত জাহান, প্রধান বক্তার বক্তব্যে রাখেন, অধ্যাপক ডক্টর আহমেদ উল্লাহ,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হান্নান মনোহরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ জিন্নত আলী, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন লাকসাম মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু তাহের, সাহাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা মোঃ আবদুল খালেক মোল্লা মোঃ শামীম হোসেন,এসএম মুনসুর, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান দুলাল, উন্নয়ন ফোরামের সিনিয়র সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শামীম। সহসভাপতি এ টি এম শওকত হোসেন বিপ্লব,
শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল খায়ের।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল সারাহ, উন্নয়ন ফোরামের প্রচার বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মিজি,আরো উপস্থিত ছিলেন এইচএসসি, আলিম ও সমমানের জিপিএ প্রাপ্ত কৃতী ছাএছাএীবৃন্দ। সভাপতির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহসভাপতি প্রফেসর আশরাফুজ্জামান।
মন্তব্য করুন