‘বাংলাদেশ ইয়াং কলাম রাইটার্স ফোরাম’-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার জন্য ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম মিজি।
আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া এই কমিটি ঘোষণা করেন।
নবনিযুক্ত নেতাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরের সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
২০১৮ সালের ২৩ জুলাই ‘বাংলাদেশ ইয়াং কলাম রাইটার্স ফোরাম’ প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়।
মন্তব্য করুন