নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের হেমায়েতপুরে সংঘর্ষ, সাভার ও আশুলিয়ায় বন্ধ ২২ কারখানা

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ

তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকরা হেমায়েতপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও কিছুক্ষণ পরই বেরিয়ে এসে হেমায়েতপুর-সিঙ্গার সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া।

এছাড়া চলমান শ্রমিক অসন্তোষের জেরে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং আরও অন্তত ১৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা যথাসময়ে প্রবেশ করে কাজে যোগদান করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আশপাশের অন্যান্য সচল কারখানাগুলোতে গিয়ে সেখানকার শ্রমিকদেরও কাজ ছেড়ে বেরিয়ে আসার জন্য আহ্বান জানান এবং বের করে আনার চেষ্টা করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানার বাহির থেকে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর করে বলেও অভিযোগ উঠেছে।

একপর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকরা হেমায়েতপুরের বাগবাড়ি মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের মোট ৪১টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই ভিত্তিতে) ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মজুরি বৃদ্ধির দাবিতে ১০টি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে ৯টি কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বর্তমানে বাগবাড়ি মোড় ও হেমায়েতপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে টহল জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন শিল্প পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রায় ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও বড় সুযোগ

১

যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকার ফোনালাপ ফাঁস, প্রত্যাহার দাগনভূঞার ওসি

২

আগরতলায় নানক-নাছিমদের অবস্থানের খবরে সীমান্তে উত্তেজনা, বিজিবির টহল জোরদার

৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত, প্রত্যর্পণ প্রশ্নে নতুন বার্তা

৪

ফেনসিডিল মামলায় ঝিকরগাছার মাদক ব্যবসায়ী হাশেমের যাবজ্জীবন

৫

সেঞ্চুরিয়নে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ

৬

এমআইএসটির ২৩তম কাউন্সিল সভা অনুষ্ঠিত

৭

নওগাঁয় প্রশাসনে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২৮তম বিসিএসের কর্মকর্তা মো. ছুফি উল্লাহ

৮

লাকসামে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন, প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

৯

বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১০

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন

১২

সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবীর পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মা/লামাল জ/ব্দ

১৩

ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারাল আর্সেনাল

১৪

শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস

১৫

দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

১৬

নবীনগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল মান্নান

১৭

তাজমহল দেখতে গিয়ে মিথ্যা মামলায় ১৮ বছর কারাবন্দি: ২৮ দিনের প্যারোলে মুক্তিতে মায়ের বুকে ফিরলেন মোংলার বাদল

১৮

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

১৯

চবি রাইটার্স ফোরামের নেতৃত্বে মাহফুজ ও নায়েম

২০