নিউজ ডেস্ক
১২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

” কাজী স্বাধীন “

স্টাফ রিপোটার :-

নওগাঁ জেলা পুলিশের বিশেষ নিরাপত্তা টহল ও তল্লাশির অংশ হিসেবে নিয়ামতপুরে চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও দড়ি উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য পালিয়ে যায়।

শুক্রবার (২০ নভেম্বর) সাড়ে ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সমগ্র নওগাঁ জেলায় নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল গাবতলী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত আটজনের একটি ডাকাত দল পিকআপযোগে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়।

পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনির বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গ্রেপ্তার রেজাউল করিম ওরফে লসিমনের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ পূর্বের আটটি মামলা রয়েছে। সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ পাঁচটি মামলা এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের দাবি।

পলাতক সদস্যদের নাম-ঠিকানা শনাক্ত ও তাদের গ্রেপ্তারের জন্য জিজ্ঞাসাবাদ ও অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানাননো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

১

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

২

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

৪

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

৫

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

৭

নোয়াখালীতে যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রল ঢেলে আগুন

৮

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

৯

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

১০

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

১১

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

১২

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

১৩

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

১৪

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

১৫

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

১৭

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৯

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

২০