জাফর আহমেদ
৩২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলহাজ্ব আনিসুর রহমান মজুমদারের প্রতিষ্ঠিত নরপাটি এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এতিমখানার সভাপতি ড. এস. এম মাহবুব-উল হক মজুমদার।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ মোঃ জাকির হোসেন মজুমদার ও

নরপাটি এতিমখানার সুপার মুফতি হাবিবুর রহমান ইসহাকী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, নাঙ্গলকোট আফসারুল উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাদের, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, উপাধ্যক্ষ মাসুম বিন নোমান, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী, মোহনপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, লাকসাম পাইলট জামে মসজিদের খতিব মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, লাকসাম এতিমখানার সুপার মাওলানা মোঃ বাকি বিল্লাহ, মাওলানা মোঃ হায়াতুন নবী, লাকসাম পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, বিএনপির সভাপতি মৌলভী ইব্রাহীম খলিল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মহসিন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফজলুল করিম। দোয়া পরিচালনা করেন গাজিমুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান কবির, শেখ জাহিদ হোসেন মজুমদার, মোঃ মাকসুদুর রহমান মজুমদার অশ্রু, বাবুল খান, আব্দুল মমিন, নাজমুল হোসেন ও মোঃ ফাহিম।

আলোচনা সভা শেষে এতিমখানার সার্বিক উন্নয়ন, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় পুলিশ চেকপোস্টে দেশীয় অ/স্ত্র সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রে/ফতার

১

লাকসামের নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত

২

নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ

৪

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও

৫

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় বিড়ির মসলা জব্দ

৭

নোয়াখালীতে যুবলীগ–ছাত্রলীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, পেট্রল ঢেলে আগুন

৮

নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

৯

লালমোহনে ৩ মাসের নববধূ রেখে প্রেমিকার সঙ্গে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে তরুণী, এলাকায় চাঞ্চল্য

১০

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দা’ওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা

১১

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক ২

১২

নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

১৩

লাকসাম, পৌরসভা ও মনোহরগঞ্জে, নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশে পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের আলোচনা সভা

১৪

নওগাঁর ৯৯ ইউনিয়নে ইউপি নির্বাচন চার ধাপে, প্রথম ধাপে ভোট সদর-মান্দাসহ ৪ উপজেলায়

১৫

মধুখালীতে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা

১৭

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৯

ভোলাহাটে পুলিশের অভিযানে গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার

২০