নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

রাবিতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

চলতি মাসের ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

ভতি আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট কমপক্ষে ৭.৫০ জিপিএ থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক

১

এনভিডিয়ার দরপতন অব্যাহত, নিম্নমুখী ওয়াল স্ট্রিটের অধিকাংশ শেয়ারবাজার

২

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিনপিং: হোয়াইট হাউস

৩

৭ নভেম্বর: ট্যাঙ্কের নলে ফুলের মালা

৪

সরকারি আইন কর্মকর্তাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ : বাণিজ্যমন্ত্রী

৫

যশোর ঝিকরগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাহমুদ আটক

৬

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

৭

নওগাঁয় বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম হেরোইন জব্দ।

৮

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

৯

দিনাজপুর বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি, এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

১০

কালভার্টের কাজ শুরু করে ও শেষ করেননি ঠিকাদার, দুর্ভোগে হাজারো মানুষ

১১

নবীনগরে ভবতারিণী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ মালামাল লুট

১২

সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

১৩

আখাউড়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, বিএনপি কার্যালয় ভাঙচুর, আহত ১০

১৪

৮৯ রানে গুটিয়ে গেল ভারত, ২৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের লজ্জা

১৫

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

১৬

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিপর্যয়, বাংলাদেশেও বন্ধ আউটলুকসহ একাধিক সেবা

১৭

উত্তরা পূর্ব থানার বিশেষ অভিযানে ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ১১

১৮

নারী উন্নয়নে ক্রীড়াচর্চা’র বিকল্প নাই, বীরগঞ্জে নারী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৯

উত্তরায় ১৭টি বাইসাইকেলসহ এক ব্যক্তি গ্রেফতার  

২০