মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৫৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ গণসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এবং কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।শিক্ষার্থীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করতে পারে।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, “শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করবে না, সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিজেদের বাসাবাড়ি, কলেজ ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। শিক্ষার্থীদের প্রতি আহ্বান, আপনারা নিজেরা সচেতন হবেন এবং পরিবার ও সমাজের অন্যদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করবেন।”

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্লোগান—‘পরিষ্কার রাখি চারপাশ, এডিস মশার করব নাশ’ সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা, সম্মিলিত উদ্যোগ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও গণসচেতনতামূলক অনুষ্ঠান

১

আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

২

যশোরের প্রেসক্লাবের সামনে জজ কোর্টের দক্ষিণ গেটে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

৩

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনডিএফ থেকে ডা. ইসমাইল হোসেন সাময়িক বহিষ্কার

৪

তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার

৫

​সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫৯ বিজিবি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারি

৬

উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রে/ফতার

৭

রাজধানীর উত্তরখানে গভীর রাতে ককটেল বিস্ফোরণ: নাশকতার মা/মলায় দুই যুবক গ্রে/ফতার

৮

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জ/ব্দ

৯

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮

১০

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

১১

দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন

১২

পঞ্চগড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নি/হত দুই মাদরাসা ছাত্র, আ/হত এক

১৩

নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

১৪

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রে/ফতার

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব

১৬

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আ/টক ১

১৭

​শিরোনাম: উত্তরায় নিষিদ্ধঘোষিত মহিলা যুবলীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি গ্রেফতার

১৮

আশুলিয়ায় শ্রমিক-পু/লিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আ/টক ১

১৯

ডেইরি খাতে উৎপাদন বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী

২০