নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)

 

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সদস্যরা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ৬ জন বাংলাদেশী নাগরিকসহ ০১ জন মানব পাচারকারীসহ ৭ জনকে আটক করা হয়েছে।

 

শুক্রবার ভোররাতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর সীমান্তে বিজিবি টহল দল তাদের আটক করে।

 

ভারতের সাথে সুনামগঞ্জ জেলার ১২০ কিলোঃ মিটার সীমান্ত এলাকা থাকায় সুনামগঞ্জের ১৯টি বিওপির সদস্যরা এসব সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ০৬ জন বাংলাদেশি নাগরিক ও ০১ জন মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।

 

বিজিবি সূএ জানায়, সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) এর বাঁশতলা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২৩১/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃত ৬ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ২ জন গোপালগঞ্জ জেলার এবং ০৪ জন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে তাদের ভারতে দীর্ঘদিন অবস্থান করে কাজ করার তথ্য পাওয়া গেছে। তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন, কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন এবং এর পেছনে অন্য কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে অধিকতর তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে। এ সময় তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় ১ জন মানব পাচারকারীকেও আটক করা হয়। এ ছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ জন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের আটকের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে বিজিবির টহল দল মানব পাচারের শিকার ২ জন বাংলাদেশি নাগরিক,১ জন মানব পাচারকারী সহ ৩ জনকে আটক করা হয় । এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়।

 

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দায়িত্বপূর্ণ সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে নজরদারির পরিধি বাড়াতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক পর্যবেক্ষণ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি করা হচ্ছে।

 

তিনি আরো উল্লেখ করেন,দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে যেকোনো দুষ্কৃতিকারীসহ সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০