হাফসা আক্তার
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

তুরাগে মিছিল থেকে দুই যুবক আটক, মুখোশ ও ফেস্টুন উদ্ধার

রাজধানীর তুরাগ থানা এলাকায় মিছিল করার সময় দুই যুবককে আটক করেছে তুরাগ থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন (২০) ও মো. রিফাত (২০)। এ সময় তাদের হেফাজত থেকে ছবিযুক্ত একটি মুখোশ ও ‘আমি জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর আনুমানিক দুপুর ১টার দিকে তুরাগ থানা এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল বের করে। এ সময় মিছিলকারীদের হাতে বিভিন্ন মুখোশ ও ফেস্টুন ছিল।

 

তুরাগ থানা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও পুলিশ মো. ইয়াসিন ও মো. রিফাতকে আটক করতে সক্ষম হয়।

 

পরে আটক ইয়াসিনের হেফাজত থেকে ছবিযুক্ত একটি মুখোশ এবং রিফাতের হেফাজত থেকে ‘আমি জয় বাংলার লোক’ লেখা একটি ফেস্টুন উদ্ধার করা হয়।

 

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িত পলাতক অন্য ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

আটক ব্যক্তিদের পরিচয়:

 

১। মো. ইয়াসিন (২০), পিতা: শাহিন, মাতা: খালেদা বেগম। স্থায়ী ঠিকানা: ধউর মাতবর বাড়ি, তুরাগ, ডিএমপি, ঢাকা।

 

২। মো. রিফাত (২০), পিতা: মো. ফরকান, মাতা: রুবি বেগম। স্থায়ী ঠিকানা: ধউর মাতবর হাউজিং, দক্ষিণ অংশ, তুরাগ, ডিএমপি, ঢাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলঢাকায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ দিলেন ইউপি  চেয়ারম্যান সাদেক

১

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

২

যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের উদ্ধারে উড়ন্ত ড্রোনের ওপর ভরসা ইউক্রেনের

৩

ব্রাজিলে চলতি বছর এমপক্সে প্রথম মৃ/ত্যু, আক্রান্ত হাজার ছাড়াল

৪

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

৫

ঝালকাঠিতে ৫০ কিলোওয়াটের সোলার নেট মিটারিং কার্যক্রমের উদ্বোধন

৬

নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে গাঁজা চাষের অভিযোগে এক কৃষক কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ

৭

সখীপুরে মাদকের ভিডিও করতে গিয়ে বিএনপি’র নেতার মবের শিকার চারজন সাংবাদিক, আদালতে প্রেরণ

৮

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা এনসিপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

৯

মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

১১

নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সারে চার কোটি টাকা আত্মসাথের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১২

তৃতীয় টার্মিনাল চালুকরণে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে হবে ; বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

১৩

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৪

নবীনগরে বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী কর্মসূচি, শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৫

ডিমলায় সার ডিলারদের গোডাউন পরিদর্শন ও মজুদ যাচাই করলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

১৬

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

১৮

জলঢাকা থানায় ১১ মাসে আইনশৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ ওসির

১৯

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টি

২০