নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

ত্রিশালে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে প্রশাসন-পুলিশ

মোঃ আব্দুল কাদেরঃস্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

গতকাল ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে ভিবিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনের প্রস্তুতি পর্যালোচনা করেন তাঁরা।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপনের পাশাপাশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গোৎসব ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে। যৌথ ভিজিল্যান্স টিমের মাধ্যমে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আশরাফুল করিম, সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহমেদ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১

ত্রিশালে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে প্রশাসন-পুলিশ

২

এপিবিএনের জোড়া সাফল্য: ভারতীয় নাগরিকের হারানো মোবাইল উদ্ধার ও খুলনায় ৩ অনলাইন প্রতারক গ্রেপ্তার

৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

৪

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১

৫

বৃষ্টিতে ভেসে গেল ভারত-উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও এসআরবি-৫-এর প্রেস ব্রিফিং

৭

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

৮

সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

৯

দুপুর ২টায় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেব: ইশরাক

১০

সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

১১

মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

১২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল.

১৩

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

১৪

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

১৫

আমাকে হত্যার জন্য কিলার ভাড়া করেছিল সুমন, এখন আবার মিথ্যা অপবাদ দিচ্ছে’—সাকিবুল হাসান সানি

১৬

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

১৭

সিআইডি পুলিশের স্ত্রীর মা/ম/লায় ৩ সাংবাদিকের জামিন করলো বিএমএসএফের আইনজীবীরা

১৮

নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১৫, গ্রে/প্তার ৪

১৯

কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

২০