নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দুয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) রুপসী বাংলা (আইপি) টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি ছিলেন। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। পরে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মহব্বত আলী ফকির। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সাবেক সেনাসদস্য আলিফ ফকির সাংবাদিকতার পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে তিনি দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই শিশু সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কেন্দুয়ার সাংবাদিক সমাজ ও সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

১

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল.

২

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কেন্দুয়ায় মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

৩

সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ

৪

আমাকে হত্যার জন্য কিলার ভাড়া করেছিল সুমন, এখন আবার মিথ্যা অপবাদ দিচ্ছে’—সাকিবুল হাসান সানি

৫

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

৬

সিআইডি পুলিশের স্ত্রীর মা/ম/লায় ৩ সাংবাদিকের জামিন করলো বিএমএসএফের আইনজীবীরা

৭

নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১৫, গ্রে/প্তার ৪

৮

কেন্দুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

৯

দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা

১০

চাঁদা না দেওয়ায় হুমকি ও মি/থ্যা মা/ম/লায় ফাঁসানোর অভিযোগ জাহিদ রহমান জনের বিরুদ্ধে

১১

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে অসহায়দের মাঝে জেলা পরিষদের মশারি বিতরণ

১২

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।

১৩

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়া/বাসহ তিন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করেছে ডিবি

১৪

মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : রিজভী

১৫

মেসির জোড়া গোলে আটলান্টাকে ৩-১ ব্যবধানে হারাল ইন্টার মায়ামি

১৬

প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক

১৭

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী

১৮

মাদকবিরোধী গণসমাবেশে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি.

১৯

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স

২০