নিউজ ডেস্ক
৪৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম রব্বানী প্রধান। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

গত ১ অক্টোবর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করে। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্র অনুযায়ী, কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান। অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি নূরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম এবং সদস্যসচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়।

বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ছয় মাস। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। এ ছাড়া এ কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।

নতুন এ কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবনিযুক্ত সভাপতি গোলাম রব্বানী প্রধান বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১

দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

২

দূর্গাপূজায় টানা ৮দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি

৩

সাভারে পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি

৪

বীরগঞ্জ সরকারি কলেজের মেইন গেটের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি

৫

দিনাজপুর ফুলবাড়ী পৌরসভায় মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান

৭

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন গবেষক, যুক্তরাজ্যে মূল্যস্ফীতির চাপ তিন বছরের সর্বোচ্চে

৮

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

৯

জ্বালানি যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, ৬০ দিনের প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার

১০

চুয়েটে সকালে তালা ভেঙে দপ্তরে প্রবেশ, দুপুরে উপাচার্যকে ভেতরে রেখেই ফের তালা

১১

বীরগঞ্জে প্রভাব বিস্তার করে অসহায় ভ্যান চালকের বসতবাড়ি গুঁড়িয়ে দিয়ে উচ্ছেদ করে সেখানে পুকুর খনন.

১২

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কক্সবাজারে হোটেল কর্মচারী গ্রেপ্তার

১৩

টানা ২০ দিনের অচলাবস্থা, শাটডাউনের মাঝেই তালা ভেঙে দপ্তরে চুয়েটের নতুন উপাচার্য, সঙ্গে ছাত্রদল নেতারা!

১৪

৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল

১৫

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

১৬

নিয়ামতপুরে এসআরবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

১৭

মাদক নির্মূলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি

১৮

নাটোরে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার, তরুণকে জিজ্ঞাসাবাদ

১৯

চার হয়েছে ভেবে নিশ্চিন্তে হাঁটছিলেন তিলক, অদ্ভুত রানআউটে হতবাক সবাই

২০