নিউজ ডেস্ক
৩৮ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ সাভারে একটি পরিত্যক্ত কক্ষ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. হোসেন (২২), পিয়াল (২২) ও ইমন (২৪)। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানা পুলিশের একটি দল পশ্চিম রাজাসন পালোয়ানপাড়ায় অভিযান চালায়। এ সময় ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্টেও সাভারের রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছিল ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়।

পুলিশের দাবি, সাভারে অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘গাজীপুর সমাজ উন্নয়ন সোসাইটি’র সদস্য সংগ্রহ শুরু

সাভারে পরিত্যক্ত কক্ষে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

লাকসামে ২,৫০০ ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: জুলকারনাইন মাদ্রাসায় ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি

পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফাঁস হলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর দৃশ্য: স্পয়লার না ছড়ানোর অনুরোধ রুশো ব্রাদার্সের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাইয়ের ইন্তেকাল

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা-হিরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

১০

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

১১

রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

১২

শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

১৩

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ আটক এক

১৪

জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু

১৫

প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

১৬

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

১৭

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

১৮

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৯

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

২০