নিউজ ডেস্ক
৪৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ভোলায় ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ : সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ভোলায় টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির ১৫টি প্রকল্পে কাজ না করে ও কম করে ৩৫ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল (ভোলা জেলা) সূত্রে জানা যায়, ২০২১-২০২২, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থবছরে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় মোট ৩৫৬টি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ১১টি প্রকল্পে কোনো কাজ না করে ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ টাকা এবং লালমোহনে চারটি প্রকল্পে ৩ লাখ ৩১ হাজার টাকার কাজ কম করে অর্থ উত্তোলন করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১৪ জুলাই দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

আসামিদের মধ্যে রয়েছেন ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, লালমোহনের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, তজুমদ্দিনের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া এবং সংশ্লিষ্ট প্রকল্প সভাপতিসহ মোট ১৮ জন।

তদন্তে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় ১৫ প্রকল্পের টাকা আত্মসাৎ : সাবেক এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের পথে চীনের প্রেসিডেন্ট শি

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১০

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

১১

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১২

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১৩

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১৪

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৫

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৭

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৮

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৯

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

২০