নিউজ ডেস্ক
৩৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

বিশ্বজুড়ে গোপনীয়তা লঙ্ঘন এবং নারীদের অজান্তে তাদের ভিডিও বা ছবি ধারণ করা নিয়ে উদ্বেগের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একাধিক নতুন পরিধানযোগ্য প্রযুক্তি বা ‘ওয়্যারাবল’ উন্মোচন করেছে মেটা। এর মধ্যে রয়েছে ক্যামেরাবিহীন, শুধু অডিও সুবিধা সম্বলিত এক জোড়া স্মার্ট চশমা।

মেনলো পার্কে মেটার সদর দফতরে আয়োজিত বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ চশমার এই নতুন লাইনআপের ঘোষণা দেন। সেখানে তিনি তাদের নতুন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ‘মিউজ’-এর সুবিধাও তুলে ধরেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডেভেলপার ও শীর্ষ নির্বাহীদের উদ্দেশে জাকারবার্গ বলেন, ‘বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ চশমা ব্যবহার করেন। আমরা মনে করি যে আগামী বছরগুলোতে তাদের বড় একটি অংশ এআই চশমায় উন্নীত হবে।’

স্মার্ট চশমা ও অন্যান্য ডিভাইসে থাকা ক্ষুদ্র ক্যামেরার মাধ্যমে গোপনীয়তা লঙ্ঘনের বিশ্বব্যাপী ক্রমবর্ধমান অভিযোগের প্রেক্ষিতে এই অডিও-ভিত্তিক চশমা বাজারে আনছে মেটা।  সমালোচকেরা এই ধরনের গোপন ক্যামেরা সম্বলিত চশমাকে ‘বিকৃত চশমা’ নামে অভিহিত করেছেন।

সাধারণ স্মার্ট চশমার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, গান শোনা, ফোন কল করা, ভাষা অনুবাদ বা এআই অ্যাসিস্ট্যান্টের সাথে মিথস্ক্রিয়া করার সুযোগ পান।

ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছেÑএমন আরও ডজন খানেক নতুন স্মার্ট চশমা মডেলের পাশাপাশি বিকল্প হিসেবে বাজারে থাকবে এই ক্যামেরাবিহীন অডিও সংস্করণটি।

বুধবার এএফপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মেটার এআই প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশাল শাহ বলেন, রেকর্ডিং নির্দেশক ইন্ডিকেটর লাইটের মতো প্রাইভেসির ফিচার যুক্ত করা ‘সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছিলাম মানুষ যেন স্পষ্ট বুঝতে পারে যে ডিভাইসটি দিয়ে কিছু রেকর্ড করা হচ্ছে। তাই সময়ের সাথে সাথে আমরা এই ইন্ডিকেটর লাইটটি আরও দৃশ্যমান করেছি।

তিনি আরও বলেন, ‘চশমাটি প্রথম উন্মোচনের সময় আমরা বিষয়টি নিয়ে অনেক কথা বলেছিলাম। তবে সম্প্রতি আমাদের মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে আরও বেশি প্রচার করা প্রয়োজন। কারণ, প্রাইভেসির এই বিষয়গুলো কিন্তু এতটুকুও পরিবর্তন হয়নি।

মেটা ২০২১ সালে তাদের প্রথম স্মার্ট চশমা বাজারে আনে এবং সময়ের সাথে সাথে প্রযুক্তিটি আরও উন্নত হয়েছে।

গত বছর কোম্পানিটি ‘ডিসপ্লে’ চশমা উন্মোচন করে, যা চশমার লেন্সে ছবি ও তথ্য ফুটিয়ে তুলতে পারে।

চলতি বছরের শুরুর দিকে চশমা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসিলোর-লাক্সোটিকা’র সাথে যৌথ অংশীদারিত্বে উৎপাদিত রে-ব্যান ও ওকলি মেটা মডেলগুলোর বাইরে গিয়ে সম্পূর্ণ নিজস্ব ‘মেটা’ ব্র্যান্ডের এআই চশমা উন্মোচন করে কোম্পানিটি।

এছাড়া তাদের মূলধারার মেটা রে-ব্যান চশমারও বেশ কিছু নতুন স্টাইল চালুর ঘোষণা দিয়েছে মেটা। এর ডিসপ্লে সংস্করণটির প্রাথমিক মূল্য রাখা হয়েছে ৭৯৯ ডলার এবং যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও কানাডাসহ নতুন নতুন বাজারে এটি শিগগিরই পাওয়া যাবে।

কোম্পানিটি খুব শিগগিরই তাদের পূর্বের ‘কোয়েস্ট ভিআর’ হেডসেটের চেয়ে অনেকটাই হালকা ও উন্নত ‘মিক্সড রিয়েলিটি’ চশমা বাজারে আনবে।

‘মেটা ভিআর গ্লাসেস’ নামের এই ডিভাইসটিতে তারযুক্ত একটি এক্সটার্নাল ব্যাটারি ও মেমোরি প্যাক ব্যবহার করা হয়েছে, যার ফলে মূল হেডসেটটি অনেক হালকা রাখা সম্ভব হয়েছে।

জাকারবার্গ জানান, এই চশমাটির ওজন একটি তাসের প্যাকেটের মতোই হালকা। এটিতে বাইরের কোনো দৃশ্যমান সুইচ বা বোতাম নেই; এটি কেবল হাতের অঙ্গভঙ্গি (হ্যান্ড জেসচার) এবং ভয়েস কমান্ডের মাধ্যমে পরিচালিত হয়।

ভিআর চশমাটি ২০২৭ সালে ১ হাজার ২৯৯ ডলার মূল্যে বাজারে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ আটক এক

জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু

প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

১০

শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

১১

ডিসেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প চালুর নির্দেশ

১২

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা

১৩

মুন্সীগঞ্জে কৃষকরা বীজতলায় ব্যস্ত সময় পার করছেন

১৪

বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা

১৫

চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : সি চিনপিং

১৬

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

১৭

উদ্বোধনের পর থেকে বিল বকেয়া, বিদ্যুৎহীন ডিমলার মিনি স্টেডিয়াম

১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চুক্তি স্বাক্ষর

১৯

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা

২০