নিউজ ডেস্ক
৩৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

পরাজিত শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করতে পারেনি। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর পরাজিত শক্তির মধ্যে ঐক্য নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা এমন ঐক্য বারবার দেখেছি। মাত্র ৭ মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটছে। সেই ঐক্যবদ্ধ শক্তিই আজ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।

গতকাল বুধবার রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কুষ্টিয়া মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এলাকা। এখানকার রাজনৈতিক বাস্তবতায় আমাদের আরও সতর্ক থাকতে হবে। বিএনপি কচু পাতার পানির মতো সংগঠন নয়। কুষ্টিয়ায় বিএনপি’র রাজনৈতিক উপস্থিতি রাজপথে জানান দিতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রতিটি উপজেলা, পৌরসভা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের বড় বাজারে জন সম্পৃক্ত কর্মসূচি নিয়ে বিএনপি’র সাংগঠনিক অবস্থান জানান দিতে হবে। যাতে ‘গুপ্ত ও সুপ্ত সংগঠন’ ঐক্যবদ্ধভাবে কুষ্টিয়াকে অস্থিতিশীল করতে না পারে।

সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও বক্তব্য রাখেন। এ সময় তারা দলের অভ্যন্তরে অনৈক্য ও বিভেদের বিষয় তুলে ধরে সাংগঠনিকভাবে তা কাটিয়ে ওঠার আহ্বান জানান।

কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।

আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব প্রভা চৌধুরী, জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

ডিসেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প চালুর নির্দেশ

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা

মুন্সীগঞ্জে কৃষকরা বীজতলায় ব্যস্ত সময় পার করছেন

১০

বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা

১১

চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : সি চিনপিং

১২

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

১৩

উদ্বোধনের পর থেকে বিল বকেয়া, বিদ্যুৎহীন ডিমলার মিনি স্টেডিয়াম

১৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চুক্তি স্বাক্ষর

১৫

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা

১৬

মার্চেই ফ্লোরে যাচ্ছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিজন ২

১৭

ক্যারিবীয় সিরিজের আগে আজই ভারতীয় ক্যাম্পে যোগ দিচ্ছেন রোহিত-কোহলি

১৮

বাংলাদেশে মেটার কার্যালয় খোলার প্রস্তাব দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

১৯

নওগাঁ ছেড়ে তাল বেলাল এখন পঞ্চগড়ে ২২ শত তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠনদেবীগঞ্জ

২০