নিউজ ডেস্ক
৩৬ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

লাকসামে ২ হাজার ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: সিইসি বরাবরে পুনর্বহালের আবেদন

​লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের প্রচলিত ভোটকেন্দ্র ‘দক্ষিণ নরপাটি জামেয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা’ বাদ দিয়ে নতুন কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে এবং পূর্বের কেন্দ্রটি পুনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে এলাকাবাসীর পক্ষে মো: সায়মন খানসহ স্থানীয় প্রতিনিধিরা এই আবেদন পত্রটি জমা দেন।


​লিখিত আবেদনে জানানো হয়, লাকসাম (পূর্ব) ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩,১২৪ জন। এর মধ্যে দাসপাড়ায় ৪৭৪ জন, দক্ষিণ নরপাটিতে ২,২০৩ জন এবং পশ্চিম সাহেব পাড়ায় ৪৪৭ জন ভোটার রয়েছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে মোট ভোটারের সিংহভাগ (২,২০৩ জন) অধ্যুষিত দক্ষিণ নরপাটি এলাকার নারী-পুরুষ ভোটারগণ ‘দক্ষিণ নরপাটি জামেয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা’ কেন্দ্রে নিরাপদে ও স্বাচ্ছন্দে ভোট দিয়ে আসছিলেন।
​অভিযোগ করা হয়েছে, সম্প্রতি কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত প্রকাশিত ভোটকেন্দ্রের তালিকায় অধিকাংশ ভোটারদের মতামত কিংবা সুযোগ-সুবিধার কথা তোয়াক্কা না করে কেন্দ্রটি পরিবর্তন করা হয়েছে। স্বার্থান্বেষী মহলের ইশারায় এবং রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে পর্যাপ্ত যাতায়াত সুবিধা, সুপরিসর মাঠ ও নিরাপত্তাহীন ‘নরপাটি আইডিয়াল স্কুল’ নামে একটি নতুন প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এতে মাত্র ৯০০ জন ভোটারের কথা চিন্তা করে ২,২০৩ জন মূল ভোটারকে চরম দুর্ভোগে ফেলা হয়েছে, যা সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করার বদলে অনাগ্রহ তৈরি করবে এবং কাস্টিংয়ের হার কমিয়ে দেবে।
​আবেদনকারীরা সংবাদমাধ্যমকে জানান, নতুন ঘোষিত ৩ নম্বর ওয়ার্ডের ‘নরপাটি আইডিয়াল স্কুল’ কেন্দ্রটি পাশ্ববর্তী ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ‘নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর একেবারে ঘেঁষে অবস্থিত। নির্বাচনের দিন একই স্থানে পাশাপাশি দুটি কেন্দ্রের ভোটারদের উপস্থিতি ও ভিড়ের কারণে বড় ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতার চরম আশঙ্কা রয়েছে।
​এ অবস্থায় সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভোট কাস্টিংয়ের হার বাড়ানোর লক্ষ্যে সরেজমিনে এলাকা পরিদর্শন ও গণশুনানির মাধ্যমে ‘দক্ষিণ নরপাটি জামেয়া ইসলামিয়া জুলকারনাইন মাদ্রাসা’ কেন্দ্রটিকে পূর্বের ন্যায় পুনর্বহাল করার জোর দাবি জানানো হয়।
​এলাকাবাসীর পক্ষে আবেদনে স্বাক্ষর করেছেন মো: সায়মন খান, জামাল হোসেন, জাকির হোসেন খান, আবুল হাশেম ও আতাউর রহমান খান। উক্ত আবেদনের অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, নির্বাচন কমিশন সচিব, কুমিল্লার জেলা প্রশাসক, আঞ্চলিক ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ২ হাজার ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: সিইসি বরাবরে পুনর্বহালের আবেদন

পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফাঁস হলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর দৃশ্য: স্পয়লার না ছড়ানোর অনুরোধ রুশো ব্রাদার্সের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাইয়ের ইন্তেকাল

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা-হিরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

১০

শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

১১

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ আটক এক

১২

জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু

১৩

প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

১৪

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

১৫

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

১৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৭

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৮

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

১৯

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

২০