নিউজ ডেস্ক
৩২ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাইয়ের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক, লিড নিউজ ২৪:
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের বড় ভাই ইদ্রুস ইব্রাহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চীন থেকে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফেরার পথে আনোয়ার ইব্রাহিম তার ভাইয়ের মৃত্যুর খবর পান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজেই এই শোক সংবাদটি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম তার গভীর শোক প্রকাশ করে লেখেন, “চীন থেকে ফেরার পথে এই হৃদয়বিদারক খবরটি পাই। আমার জীবনের অসংখ্য স্মৃতির সঙ্গে যিনি জড়িয়ে আছেন, তাকে হারানোর শূন্যতা ভাষায় প্রকাশ করা আমার জন্য কঠিন। এই বাস্তবতা মেনে নেওয়া আমার জন্য কতটা কষ্টের, তা কেবল মহান আল্লাহ তায়ালাই জানেন।”
ভাইয়ের জীবনের শেষ মুহূর্তগুলোতে পাশে থাকতে না পারার তীব্র আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি তার শেষ সময়ে পাশে থাকতে পারিনি—এই আক্ষেপ আমার চিরকাল থাকবে। আমরা এমন একটি বিচ্ছেদের জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। তবে মন মানতে না চাইলেও, আমি আল্লাহর ফয়সালা মেনে নিয়েছি।”
প্রয়াত বড় ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন আল্লাহ তার ভুলত্রুটি ক্ষমা করে দেন, রহমত বর্ষণ করেন এবং তাকে নেককার বান্দাদের কাতারে শামিল করেন।
একইসঙ্গে দেশবাসী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ভাইয়ের জন্য দোয়া ও সূরা আল-ফাতিহা পাঠের অনুরোধ জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। ভাইয়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “তার রেখে যাওয়া সমস্ত স্মৃতি ও ভালোবাসা আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ২ হাজার ভোটারের সুবিধা উপেক্ষা করে কেন্দ্র পরিবর্তনের অভিযোগ: সিইসি বরাবরে পুনর্বহালের আবেদন

পরিকল্পিতভাবে সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ফাঁস হলো ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’-এর দৃশ্য: স্পয়লার না ছড়ানোর অনুরোধ রুশো ব্রাদার্সের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাইয়ের ইন্তেকাল

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সাভার ও আশুলিয়া থেকে ইয়াবা-হিরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

মাদ্রাসায় যাওয়ার পথে উধাও ১৩ বছরের শাহীন, ৫ দিনেও মেলেনি সন্ধান

ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

রাজশাহীতে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার

১০

শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের

১১

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজা গাছসহ আটক এক

১২

জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু

১৩

প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

১৪

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

১৫

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

১৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৭

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৮

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

১৯

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

২০