নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাভারঃ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।শ্রদ্ধা নিবেদনকালে সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সালাম প্রদান করে। সে সময় বিউগলে বেজে ওঠে এক করুণসুর। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষ করার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী ও পরিদর্শন বইয়ে নিজ স্বাক্ষর প্রদান করেন।

সাভারের এই রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন পর্বে সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বেসামরিক প্রশাসনের প্রতিনিধিবর্গ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা প্রসঙ্গে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় সাধারণ জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিক যান চলাচল অব্যাহত রাখা হয়। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভাষা কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

শিং মাছ চাষে জনপ্রিয়তা বাড়ছে, ৫০ শতাংশ পুকুরে বছরে আয় ১০ থেকে ১২ লাখ টাকা

স্পেনের পূর্বাঞ্চলে অগ্নিকাণ্ডে একজনের প্রাণহানি

বৈরী আবহাওয়ায় অংশ নিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার!

১০

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ‘কাকরোচ’ আন্দোলন স্থগিত

১১

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১২

ছাত্র আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: মোদি সরকারের ঐতিহাসিক পরাজয়

১৩

লাকসামে ৬ দিনেও ধরা পড়েনি ৩ শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামী মকবুল, গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মানববন্ধন, পুলিশ বলছে আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে!

১৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

১৫

নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

১৬

নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

১৭

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুঃসাহসিক চুরি,সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ!

১৮

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

শাহজালালে থাইল্যান্ড থেকে পাচারকৃত ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

২০