নিউজ ডেস্ক
৪৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ‘কাকরোচ’ আন্দোলন স্থগিত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তরুণদের পরিচালিত পাঁচ সপ্তাহব্যাপী দীর্ঘ প্রতিবাদ আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)। পদত্যাগের এই ঘটনাকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে আখ্যা দিয়ে দিল্লির যন্তর মন্তরে উদযাপনে মেতে উঠেছেন হাজার হাজার আন্দোলনকারী।কী নিয়ে এই আন্দোলন?
ভারতে শিক্ষা ব্যবস্থার সংস্কার, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলনের সূত্রপাত হয়। সম্প্রতি ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের নিয়ে একটি মন্তব্য করার পর তার প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক অনলাইন প্রচার হিসেবে গঠিত হয় ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)। পরবর্তীতে এটি তরুণদের তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশের এক বড় মঞ্চে পরিণত হয়। ইনস্টাগ্রামে তাদের অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি ৬০ লাখে পৌঁছায়।
সামাজিক কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক আন্দোলনে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করলে এটি বৈশ্বিক নজর কাড়ে। এছাড়া ভারতের বিরোধী রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট এবং বহু তারকা আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
**শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও আন্দোলন স্থগিত**
সম্প্রতি পার্লামেন্ট অভিমুখে আন্দোলনকারীদের মিছিলে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হওয়ার পর ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। এর পরপরই দেশের ঐক্য বজায় রাখা এবং তরুণদের ভবিষ্যতের কথা বিবেচনা করে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তরুণদের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সিজেপি প্রধান অভিজিৎ ডিপকে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। ঐতিহাসিক এই অর্জনকে উদযাপনে যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন প্রান্তে স্লোগান, নাচ-গান ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ‘কাকরোচ’ আন্দোলন স্থগিত

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ছাত্র আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: মোদি সরকারের ঐতিহাসিক পরাজয়

লাকসামে ৬ দিনেও ধরা পড়েনি ৩ শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামী মকবুল, গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মানববন্ধন, পুলিশ বলছে আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুঃসাহসিক চুরি,সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ!

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালালে থাইল্যান্ড থেকে পাচারকৃত ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

১০

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১২

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন পুলিশের নারী সদস্যদের

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৫

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ভেনেজুয়েলার

১৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৭

মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সিনার, জকোভিচ

১৮

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে ভলকার তুর্কের মেয়াদ বাড়ল

১৯

হাবিপ্রবি’তে ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ শুরু হতে যাচ্ছে

২০