নিউজ ডেস্ক
১১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ছাত্র আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: মোদি সরকারের ঐতিহাসিক পরাজয়

​আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় তরুণদের তীব্র গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজিপি) নামে শিক্ষার্থীদের গড়ে তোলা একটি নতুন রাজনৈতিক আন্দোলনের নজিরবিহীন চাপে নতিস্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তিনি।
​শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “দিল্লির জন্তর মন্তরসহ সারা দেশে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তার সুযোগ নিয়ে কোনো দেশবিরোধী শক্তি যেন অস্থিতিশীলতা ছড়াতে না পারে—সেজন্যই আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি। আমি দেশের তরুণ সমাজের আকাঙ্ক্ষা ও ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানাই।”
​ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার বিগত ১২ বছর ধরে ক্ষমতায় থাকলেও এই প্রথম জনগণের সরাসরি আন্দোলনের চাপে তাদের প্রভাবশালী কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগে বাধ্য হতে হলো।
​যেভাবে আন্দোলনের সূত্রপাত:
গত মে মাসে অনুষ্ঠিত ‘নিট’ (NEET-UG) পরীক্ষার প্রশ্নফাঁস ও অব্যবস্থাপনাকে কেন্দ্র করে লাখ লাখ শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তায় পড়ে। এর প্রতিবাদে এবং জালিয়াতির বিচার দাবিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেন এবং অনেক তরুণ অনশনে বসেন। শিক্ষার্থীরা একত্রিত হয়ে গঠন করেন আন্দোলনধর্মী প্ল্যাটফর্ম ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজিপি)।
​চলতি সপ্তাহে আন্দোলনটি দেশব্যাপী এক বিশাল গণজাগরণে রূপ নেয়। গত সোমবার দিল্লিতে হাজার হাজার তরুণ ও শিক্ষার্থী রাজপথে নেমে এলে পুলিশ সাশ্রু গ্যাস ও লাঠিচার্জ চালিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা করে, এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। পুলিশের এই সহিংসতার পর ক্ষোভ আরও বৃদ্ধি পায় এবং দিল্লির পাশাপাশি কলকাতা ও মুম্বাই সহ ভারতের প্রধান প্রধান শহরগুলোতে লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন।
​শনিবার কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীদের সাথে সিজিপি নেতাদের আনুষ্ঠানিক আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের এই ঘোষণা আসে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছামাত্রই দিল্লির বিক্ষোভস্থলে হাজার হাজার তরুণ উল্লাসে ফেটে পড়েন। সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই অর্জনকে “গণতন্ত্র ও সাধারণ শিক্ষার্থীদের নীতিগত জয়” বলে মন্তব্য করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ছাত্র আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: মোদি সরকারের ঐতিহাসিক পরাজয়

লাকসামে ৬ দিনেও ধরা পড়েনি ৩ শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামী মকবুল, গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মানববন্ধন, পুলিশ বলছে আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুঃসাহসিক চুরি,সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ!

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালালে থাইল্যান্ড থেকে পাচারকৃত ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন পুলিশের নারী সদস্যদের

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৪

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ভেনেজুয়েলার

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৬

মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সিনার, জকোভিচ

১৭

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে ভলকার তুর্কের মেয়াদ বাড়ল

১৮

হাবিপ্রবি’তে ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ শুরু হতে যাচ্ছে

১৯

যুব দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত –

২০