নিউজ ডেস্ক
১৮ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

হাবিপ্রবি’তে ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ শুরু হতে যাচ্ছে

 দিনাজপুর হাবিপ্রবি’তে ১৪১ কোটি ৪১ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে মেগা প্রকল্প ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ কাজ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গতকাল শুক্রবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।

তিনি বলেন, চলতি অর্থবছর হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে সরকারিভাবে প্রায় ৬শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত অর্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে মেগা প্রকল্প গ্রহণে ১২ তলা বিশিষ্ট দু’টি হল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনে শহীদের স্মরণে ‘অমর একুশে’ একটি ছাত্র হল নির্মাণ কাজ শুরু করতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সূত্র জানায়, খুব শিগগির দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ‘অমর একুশে’ নামে ১২ তলা বিশিষ্ট ছাত্র হল নির্মাণ কাজ শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. এনামুল্যাহ জানান, ১৯৫২ সালে মহান বাংলা ভাষা আন্দোলনে এ দেশের কৃতী সন্তান, শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাদের আত্মত্যাগ ও স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২ তলা বিশিষ্ট ‘অমর একুশে’ নামে একটি ছাত্র হল নির্মাণ করতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা হাবিপ্রবি বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান বাংলা ভাষা আন্দোলন শহীদের স্মৃতি সংরক্ষণে একটি ১২ তলা বিশিষ্ট আধুনিক ছাত্র হল নির্মাণের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। ছাত্র হলটির নির্মাণ কাজ খুব শিগগির শুরু হতে যাচ্ছে। ছাত্র হলটি নির্মিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সমস্যা অনেকটা নিরসন হবে বলে তিনি আশ্বস্ত করেন।

হাবিপ্রবি প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এনামুল হক জানান, হাবিপ্রবি’তে এই প্রথম দু’টি ১২ তলা বিশিষ্ট মেগা প্রকল্প গ্রহণে সাবেক প্রধান মন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নামে ছাত্রী হল এবং বাংলা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ‘অমর একুশে’ নামে ছাত্র হল নির্মাণ হতে যাচ্ছে। ১২ তলা পর্যন্ত ৩২৩টি আবাসন কক্ষ থাকবে। প্রত্যেকটি কক্ষে ৪ জন করে ছাত্র থাকার ব্যবস্থা রাখা হবে। নির্মিত হলে সর্বমোট এক হাজার ২৯২ জন ছাত্রের আবাসন ব্যবস্থা হবে।

তিনি বলেন, এছাড়া এই ছাত্র হলে অবস্থানরত ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে সকল ধরনের ব্যবস্থা থাকবে। এর মধ্যে হল সুপার ও সহকারী হল সুপার কক্ষ, হলের অফিস কক্ষ, কমন রুম, নামাজের ঘর, ডাইনিং কক্ষ, ডাইনিং ও রান্নার কক্ষ, অতিথি কক্ষ, একাধিক ওয়াশরুম, লন্ড্রি ও স্টেশনারি কক্ষ, ৫৫টি সিঁড়ি, প্রত্যেক ফ্লোরে ৬টি টয়লেট ও ৪টি গোসলখানা, ১০টি জেনারেটর কক্ষ, ২৪টি লিফ্‌ট, ৩২টি সিকিউরিটি গার্ডের কক্ষ সংযুক্ত থাকবে বলে নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ছাত্র আন্দোলনের মুখে ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ: মোদি সরকারের ঐতিহাসিক পরাজয়

লাকসামে ৬ দিনেও ধরা পড়েনি ৩ শিশুকে যৌন নিপীড়নের মামলার আসামী মকবুল, গ্রেপ্তারের দাবিতে আগামীকাল মানববন্ধন, পুলিশ বলছে আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

নবীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২!

নবীনগরে মহেশ রোড গোবিন্দপুর এলাকায় ঝুঁকিপূর্ণ বিশাল গর্ত, বড় দুর্ঘটনার শঙ্কা!

নবীনগর কেন্দ্রীয় কালীবাড়িতে দুঃসাহসিক চুরি,সনাতন ধর্মাবলম্বীদের ক্ষোভ!

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজালালে থাইল্যান্ড থেকে পাচারকৃত ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

উত্তরায় ‘তুলিতে জুলাই” আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন পুলিশের নারী সদস্যদের

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৪

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা ভেনেজুয়েলার

১৫

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৬

মন্ট্রিয়াল মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিলেন সিনার, জকোভিচ

১৭

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে ভলকার তুর্কের মেয়াদ বাড়ল

১৮

হাবিপ্রবি’তে ‘অমর একুশে’ ছাত্র হল নির্মাণ শুরু হতে যাচ্ছে

১৯

যুব দল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও মাদক বিরোধী বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত –

২০