নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

সুনামগঞ্জের ডুবাইল জলমহালটি দখলের চেষ্টা, মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন।

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা ”ডুবাইল জলমহাল বিএনপি কিছু নেতাকর্মীরা জবরদখলের চেষ্টাামাছ লুট,নৌকা ভাংচুর,ইজারাদার ও পাহাড়াদারকে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলার জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর আয়োজনে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্ধথ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মালেক সিকদার। এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য জহিরুল হক হীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

তিনি সম্মেলনে অভিযোগ করেন ২০২৫ সালের ১ই জুলাই দেশের পটপরিবতর্নের ফলে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম(বিএসসি),সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব,মাহবুব আলম হাদিস,আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার,সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলন চৌধুরী,বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার ,আশিক খান, কামরুল হাসান চৌধুরী, হুমায়ন, পলাশ মিয়া, কালাম মিয়া, রয়েল মিয়া, ,হিরন খান, বাপ্পু মিয়া,রবিন মিয়া, ,আলম মিয়া, কামাল, ছদ্দু মিয়া, মাহাবুব, ধন মিয়া, মিলন মিয়া, সোহান মিয়া গংরা সঙ্গবদ্ধভাবে মো নুরুল ইসলাম বিএসসি ও সালাউদ্দিন মাহতাব এর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন মিলে দুটি নৌযান নিয়ে অনধিকার জলমহালে প্রবেশক্রমে মহড়া দিয়ে আমাদের জলমহালের নৌকা ভাংচুর,মাছ লুট, পাহাড়াদার এবং সমিতির পক্ষে আমি ইজারাদারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন।

এঘটনায় জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সাবেক সভাপতি ও বর্তমান নির্বাচিত বৈধ সদস্য অভিযোগকারী মালেক সিকদার ঐসব নেতাকর্মীদের হুমকির ভয়ে গ্রাম ছেড়ে সুনামগঞ্জ জেলা শহরে দীর্ঘদিন যাবৎ অবস্থান করেন। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার তারিখ ও সময়ে নামাংঙ্কিত ব্যাক্তিরা রামদা, ছুরি, লোহার রড ও বিভিন্ন প্রকার কারেন্ট জালসহ ৩টি ইঞ্জিনচালিত নৌকাযোগে জলমহালে অনধিকার প্রবেশ করে। আমাদের জলমহালের পাহারাদার ও সাক্ষীগণ একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে অভিযুক্তরা গালমন্দ শুরু করে। পাহারাদার মোজাফফর হক প্রতিবাদ করলে ২০/২৫ জন লোক লাঠি দিয়ে পাহারাদারকে এলোপাতাড়ি মারপিট করে এবং নৌকা থেকে পানিতে ফেলে দেওয়ার পর পাহাড়াদারদের চিৎকার শুনে অভিযোগকারী মালেক সিকদার ঘটনাস্থলে গিয়ে দেথেখন, অজিলমহালে হামলাকারীরা বিভিন্ন জাতের মাছ লুট করে নিয়ে যাচ্ছেন। লুটকৃত মাছ ও নৌকার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা হবে বলে তিনি উল্লেখ করেন। এঘটনায় জয়ধনা মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য মালেক সিকদার গত ১৯ জুলাই বাদী হয়ে সিলেটের বিভাগীয় কমিশনার বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এদিকে গত ৮ জুন ২০২৬ ইং তারিখেসমিতির নামে লীজকৃত ডুবাইল বিলের বাৎসরিক ৬২ লক্ষ টাকা খাজনা পরিশোধের রশিদ নেওয়ার জন্য তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের ডেপুটি কালেক্টর অফিসে গিয়ে জলমহালের খাজনা পরিশোধ করে বাড়ীতে যাওয়ার জন্য আব্দুজ জহুর সেতুর ব্রীজের কাছে গেলে হামলাকারীদের মধ্যে থেকে কামরুল হাসান চৌধুরী,আশিক খান,পলাশ,মিলন গংদের সাথে থাকা ১০০ শত টাকার ৩টি নন জুডিসিয়াল খালি স্ট্যাম্প বের করে প্রাণে হত্যার হুমকি দিয়ে ৩টি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেন এবং আগামীতে বেশী বাড়াবাড়ি করলে প্রাননাশের হুমকি ও দেয়া হয় বলে তিনি সংবাদ সম্মেলনে বলেন। তিনি ঐ চক্রের হাত থেকে জোরপূর্বক স্টাম্পে মালেক সিকদারের স্বাক্ষর নেয়া স্টাপম্পগুলো উদ্ধারের জন্য প্রশাসনের নিকট দাব জানান।

উল্লেখ্য গত ২৭/১২/২০২৪ ইং তারিখে দিবাগত রাত অনুমান ১১ ঘটিকার সময় নামাংঙ্কিত ব্যাক্তিরা জলমহালে প্রবেশ করে জোরপূর্বক প্রায় দুইলাখ টাকার মাছ লুট করে নিয়ে যান। এ ঘটনায় মালেক সিকদার বদি হয়ে ২০২৫ সালের ৩ জানুয়ারী নামাংঙ্কিত ব্যাক্তিদের আসামী করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন,যার মামলা নং ০৩ । এমতাবস্থায় জলমহালের আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি রাজস্ব আদায় নিশ্চিতকরণের নিমিত্তে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জন্য বিভাগীয় কমিশনারের কাছে আবেদন জানিয়েছি। এভাবে চলতে থাকলে সরকার রাজস্ব হারাবে এবং প্রকৃত মৎস্যজীবীরা তাদের পেশা থেকে বঞ্চিত হবে যা বিষয়টি খুবই উদ্বেগজনক।

সংবাদ সম্মেলনে মৎস্যজীবিরা দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে জলমহাল সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে তারা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম(বিএসসি) এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবি করে বলেন এই চক্রটি দলের এবং তাদের ভার্বমূর্তি নষ্ট করতেই এমন সংবাদ সম্মেলন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ সদর ৭ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: চিহ্নিত আস্তানা পরিদর্শনে সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরজু

যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

২০২৬ বিশ্বকাপে স্পেনের বিশ্বজয়, এমবাপ্পের রেকর্ড আর রোনালদো-নেইমারের আবেগঘন বিদায়

সুনামগঞ্জের ডুবাইল জলমহালটি দখলের চেষ্টা, মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন।

HRCBM-এর ছয় মাসের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ ‘ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত’ দাবি সংস্থার

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ জনতা পার্ট

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি; বরিশালের সভাপতি পলাশ, সম্পাদক শাহীন

লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার ধারণা !

শিক্ষার্থী বিক্ষোভে মুম্বাই পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান, প্রশ্ন তুললেন—‘অপরাধটা কী ছিল

পদত্যাগ করলে হবেনা পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের-

১০

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

১১

দক্ষিণ ইউরোপে ইতিহাসের ভয়াবহ দাবদাহ: ফ্রান্স ও স্পেনে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

১২

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

দখলবাজ ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ, দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর

১৫

দখলবাজ ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ

১৬

শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda ) কেন্নো!

১৭

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১৮

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ।

১৯

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম।

২০