নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার ধারণা !

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় গত কয়েক দিন ধরে বেশ কিছু বানর লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সীমান্তঘেঁষা ভারতের বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে এসব বানর লোকালয়ে ঢুকে পড়ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বানরগুলো দিনের বেলায় এক গাছ থেকে অন্য গাছে চড়ে বেড়ায়। কখনো বাড়ির টিনের চালে উঠে পড়ে, আবার সুযোগ পেলে ঘরে ঢুকে খাবারও নিয়ে যায়। শিশুদের ধাওয়া খেলে দ্রুত গাছে উঠে যায় এবং লোকজন সরে গেলে আবার নিচে নেমে আসে।

আশপাশের গাছের ফলও তাদের খেতে দেখা যাচ্ছে। এ ঘটনায় শিশুদের মাঝে কৌতূহল দেখা দিলেও বড়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণীগুলো যেকোনো সময় হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

​দেবগ্রামের বাসিন্দা ও আখাউড়া পৌর যুবদলের সদস্যসচিব মো. হুমায়ুন রহমান নয়ন জানান, কয়েক দিন ধরে এলাকায় কিছু বানর দেখা যাচ্ছে। তারা কিছু সময় গাছ ও বাড়ির ছাদে ছোটাছুটি করে আবার কোথায় যেন চলে যায়। বড়রা কিছুটা বিরক্ত হলেও শিশুরা ব্যাপারটি উপভোগ করছে এবং খাবারের জন্যই তারা বন থেকে লোকালয়ে চলে আসছে বলে তার ধারণা।

​বাউতলা গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, একটানা বৃষ্টির কারণে হয়তো ভারতের সীমান্তবর্তী বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে বানরগুলো এপারে চলে এসেছে এবং খাবারের জন্যই লোকালয়ে ঘুরছে।

​এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া জানান, বিষয়টি বন বিভাগের নজরে আনা হবে এবং পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি; বরিশালের সভাপতি পলাশ, সম্পাদক শাহীন

লোকালয়ে বানরের উপদ্রব, সীমান্ত পেরিয়ে আসার ধারণা !

শিক্ষার্থী বিক্ষোভে মুম্বাই পুলিশের হাতে আটক অভিনেত্রী আয়েশা খান, প্রশ্ন তুললেন—‘অপরাধটা কী ছিল

পদত্যাগ করলে হবেনা পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের-

তাহিরপুরের সমাজসেবক রায়হান উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা

দক্ষিণ ইউরোপে ইতিহাসের ভয়াবহ দাবদাহ: ফ্রান্স ও স্পেনে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

দখলবাজ ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ, দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর

দখলবাজ ড্যাফোডিল মান্নানের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা আদেশ অমান্যের অভিযোগ

১০

শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda ) কেন্নো!

১১

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

১২

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ।

১৩

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম।

১৪

অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

১৫

ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা নিরাময়ে দ্রুত শনাক্তকরণ ও পূর্ণাঙ্গ চিকিৎসাই মূল চাবিকাঠি: বিশেষজ্ঞগণ

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

১৭

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

১৮

গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি হাসিনা কাঠামোকে টিকিয়ে রাখছে: মোংলায় হাসনাত আবদুল্লাহ

১৯

খুলনায় গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার; পরিচয় মিলল ইজিবাইক চালক রাজন হাওলাদারের

২০