নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম।

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

স্থানীয়দের একাংশের মতে,পল্লী চিকিৎসক প্রানী,দি রাইয়ান একাডেমি কোচিং এর পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, সকলের পরিচিত মুখ মোঃ রেজাউল করিম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ পরিচিতি ও সমর্থন অর্জন করেছেন।
ঝুনাগাছচাপানী ইউনিয়নের স্থানীয় বাসিন্দা মোঃ রেজাউল করিম। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রের দাবি, মানবিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। নানা প্রতিকূলতার মধ্যেও মানবিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বজায় রেখে তিনি এলাকায় নিজস্ব অবস্থান তৈরি করেছেন বলে তাঁর সমর্থকদের অভিমত।

ঝুনাগাছচাপানী এলাকার নজরুল ইসলাম বলেন, “রেজাউল ভাই শুধু একজন পল্লী প্রাণী চিকিৎসক নন, এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা একজন মানুষ।”

মোঃ রেজাউল করিম বলেন, “জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, মাদকমুক্ত সমাজ এবং সুষম উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”

এদিকে স্থানীয়দের একাংশের প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ঝুনাগাছচাপানী ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়ন ও প্রচার-প্রচারণা শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda ) কেন্নো!

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রেজাউল করিম।

অসাধু ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা নিরাময়ে দ্রুত শনাক্তকরণ ও পূর্ণাঙ্গ চিকিৎসাই মূল চাবিকাঠি: বিশেষজ্ঞগণ

নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি হাসিনা কাঠামোকে টিকিয়ে রাখছে: মোংলায় হাসনাত আবদুল্লাহ

খুলনায় গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার; পরিচয় মিলল ইজিবাইক চালক রাজন হাওলাদারের

১০

নবীনগরে আব্দুল হাই ভূঁইয়া পলিটেকনিকে এ প্লাস প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

নবীনগর কেন্দ্রীয় কবরস্থানের নবনির্মিত রাস্তার শুভ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

১২

অটোরিকশার ধাক্কায় নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মেলেনি!

১৩

নবীনগরে ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

১৪

যৌতুক দাবি ও স্ত্রী নির্যাতনের মামলার পরোয়ানাভুক্ত প্রধান আসামি গ্রেপ্তার!

১৫

কের পর এক চমক দেখাচ্ছেন সুনামগঞ্জের উদীয়মান গীতিকার ও সুরকার মনসুর সানী

১৬

মধুখালীতে বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক প্রতিনিধি দল

১৭

আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, চালকের পর গ্রেপ্তার হেলপার

১৮

কোটালীপাড়ায় মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৯

ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

২০