নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার টোলপ্লাজা এলাকায় পৃথক দুটি অভিযানে এই মাদক উদ্ধার ও গ্রেপ্তার করা হয়।

​আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৩টা ১০ মিনিটে টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেয়ারডিল সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

​পরবর্তীতে একই দিন সকাল ৮টা ৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং আরও দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
​গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলার মনিরামপুর উপজেলার মোরাগাছা মদনপুর এলাকার মো. আবু কালাম, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মাঝির কোনা এলাকার মো. বাবুল মিয়া এবং একই জেলার কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর এলাকার মো. রোকন ইসলাম।

​পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

​এ বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ২০ বোতল সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ৩

ডিমলায় ২২ প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার, অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ

কিশোরগঞ্জ জেলা সদরে মডেল থানায় কমিউনিটি পুলিশিং সভা

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল

আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনে মণিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি: ভুয়া ভুয়া শ্লোগানে রাজপথ উত্তাল এইচএসসি পরীক্ষা স্থগিত ও ৮ দফার দাবিতে উত্তরায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস

আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধে ২০২৬সালের  শিক্ষার্থীরা

গাজীপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও কারখানা জব্দ: ১৬ লক্ষ টাকার সরঞ্জাম উদ্ধার

১০

নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য

১১

সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক

১২

সুনামগঞ্জের তাহিরপুরে বিজিবি কর্তৃক ৫ শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

১৩

দৈনিক প্রতিদিনের কণ্ঠে অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

দিনাজপুর বীরগঞ্জে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর ফলদ বাগানের শুভ উদ্বোধন

১৫

তিন র‍্যাব সদস্যের ওপর হামলার মূল অভিযুক্ত ‘সফিক ডাকাত’ ঢাকায় গ্রেপ্তার

১৬

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান: অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেফতার

১৭

১৮

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের টাঙ্গাইল জেলা কমিটির সভা অনুষ্ঠিত

১৯

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ

২০