বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
“ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট ” ও “তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নবাব আলী।
রবিবার (১২ জুলাই ) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মান্নান।
এছাড়া সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খায়রুল আলম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: ওয়াহিদুল ইসলাম, ও প.প. পরিদর্শক হাদিরা মো: রেজাউল করিম প্রমূখ।
এসময় মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
পরিবার পরিকল্পনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন