দীপক শর্মা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন নদী, খাল ও জলাশয়ে দিন দিন বেড়ে চলেছে নিষিদ্ধ চায়না রিং জালের ব্যবহার। এ ধরনের জালের মাধ্যমে নির্বিচারে ছোট মাছ ও মাছের পোনা নিধন হওয়ায় জলজ প্রাণীর প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
একই ভাবে পার্শ্ববর্তী উপজেলা রাণীশংকৈল উপজেলার কাশীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন জলাশয়ে দেখা যায় এই চায়না রিং জাল।
স্থানীয় সচেতন মহলের দাবি, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।
তাই অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন ও মৎস্য বিভাগের কার্যকর অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না রিং জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের।
আপনার এলাকাতেও কি চায়না রিং জালের ব্যবহার বেড়েছে? মতামত জানান কমেন্টে।
মন্তব্য করুন