নিউজ ডেস্ক
৪৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান: অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : রশিদুল হক জীবন।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার পার নওগাঁ সর্দারপাড়া এলাকা থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আবু সাঈদ মোল্লা ওরফে রাজন (৩১), পিতা: মো. আনিছুর রহমান, সাং- চকরাম মোল্লাপাড়া; মো. নাহিদ হাসান (৩০), পিতা: মো. ইউনুস প্রামাণিক, সাং- শেখপুরা দক্ষিণপাড়া; মো. মশিউর রহমান (৩১), পিতা: মো. মীরবক্স মণ্ডল, সাং- মধ্য দুর্গাপুর; এবং মো. আরিফ হোসেন (৩৬), পিতা: মৃত আব্দুল গাফফার, সাং- রজাপুর দক্ষিণপাড়া। তাদের সকলের বাড়ি নওগাঁ সদর উপজেলায়।

অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ২টি কম্পিউটার মনিটর, ২টি সিপিইউ, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা ওই এলাকায় একটি ছোট পরিসরের অনলাইন জুয়ার সেন্টার পরিচালনা করছিল। সেখানে বিভিন্ন এলাকা থেকে কিশোর ও তরুণরা অনলাইন জুয়া খেলতে আসত। এছাড়াও অভিযুক্তরা বিভিন্ন উপায়ে মানুষকে অনলাইন জুয়ায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করত বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, সমাজে অনলাইন জুয়ার বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার বিশেষ অভিযান: অনলাইন জুয়ার আস্তানায় অভিযান, ৪ জন গ্রেফতার

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের টাঙ্গাইল জেলা কমিটির সভা অনুষ্ঠিত

গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ

পরিবর্তনের অঙ্গীকারে ঝুনাগাছচাপানী মাতাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম।

পাবনা জেলা গোয়েন্দা শাঁখা (ডিবি) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদক কারবারি গ্রেপ্তার

জলবদ্ধতা নিরসনে জামালপুরে ঐতিহ্যবাহী গবা খাল পরিষ্কারে মেয়র প্রার্থী মোঃ সোহেল রানা খানের উদ্যোগে –

ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগ।

রাজাপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ,

রানীশংকৈল ও বালিয়াডাঙ্গীতে বাড়ছে চায়না রিং জালের ব্যবহার।

১০

দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

১১

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে ভারী বর্ষণ

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৩

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

জলাবদ্ধতায় পানিবন্দী বস্তিবাসীদের পাশে রূপনগর থানার ওসি নোমান হোসেন, বিতরণ করলেন এক বেলার খাবার

১৫

কোটচাঁদপুরে সহকারী স্টেশন মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, আসামি গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম:

১৬

০৫ বছরে ২৫ কোটি ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ।

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়

১৮

ঝুঁকিতে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়ক,যেকোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

১৯

মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে

২০