মণিরামপুর থেকে অনিয়মিত প্রকাশিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকাতে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের কোনরকম সত্যতা ও ভিত্তি নেই। গণমাধ্যমের নীতি বহির্ভূত ভাবে সাংগঠনিক শত্রুতার এক চরম হীনমন্যতার পরিচয় দিয়েছে দৈনিক প্রতিদিনের কণ্ঠ কতৃপক্ষ। সাংবাদিক সুমন চক্রবর্তী ও জাহিদুর রহমানের বিরুদ্ধে পত্রিকায় উল্লেখিত বিবরণের সাথে বাস্তবতার বিন্দুমাত্র মিল নেই। তথ্য প্রমাণ ছাড়াই সন্মানিত ব্যক্তি ও সাংবাদিক সংগঠন নিয়ে মনগড়া সংবাদ প্রকাশের জন্য অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক যশোর মহোদয়কে খতিয়ে দেখার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
মন্তব্য করুন