নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারঃ সাভারে অভিযান চালিয়ে ২৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি মো. ইয়াছিন (২৫) ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের শাহপুর এলাকার লোকমান হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিপুল পরিমাণ গাঁজা বহনকারী একটি মিনি পিকআপ ভাকুর্তা এলাকায় প্রবেশ করেছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা দেখতে পান, পথে সামান্য দুর্ঘটনার কারণে পিকআপটি অচল হয়ে পড়ে। এ সুযোগে গাড়িটি তল্লাশি করে ইয়াছিনকে আটক করা হয়।

তল্লাশিকালে পিকআপ থেকে ২৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াছিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়াসহ সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে বিশেষ কৌশলে লুকিয়ে সাভার, আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জে ‘মোস্তফা আবাসিক’ যেন পাপাচারের নিরাপদ দুর্গ দেহব্যবসা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

সাংবাদিক মো. কামরুল ইসলামের জন্মদিন আজ, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা!

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না।

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনের বল বিতরণের মধ্য দিয়ে চাপাকোনায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

১০

পশ্চিম কানাডায় তেল পাইপলাইন নির্মাণে চুক্তি করলেন কার্নি

১১

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

১২

এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল

১৩

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

১৪

অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল আজ বিকেলে

১৫

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

১৬

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

১৭

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

১৯

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

২০