নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল ও সাড়ে ৩ লাখ টাকা নগদ অর্থ বিতরণ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় দিনাজপুর সদর উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে ১০ কেজি করে ৪০ টন চাল ও সাড়ে ৩ লাখ টাকা নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার এই চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।

তিনি উপজেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরকে, সদর উপজেলার যেসব ইউনিয়নে বসবাসরত পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঠিক তালিকা প্রণয়ন করার নির্দেশ দেন।

তিনি বলেন, তার সংসদীয় আসন, সদর উপজেলায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘর-বাড়ি মেরামতের জন্য ঢেউটিন এবং অর্থ প্রদানে সরকারিভাবে সহায়তা করা হবে বলে আশ্বস্ত করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৫টি ইউনিয়নে ৪ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে মোট ৪০ টন জিআর চাল বিতরণ করা হয়।

এছাড়া ৭০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য, মোস্তফা কামাল মিলন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

পশ্চিম কানাডায় তেল পাইপলাইন নির্মাণে চুক্তি করলেন কার্নি

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল আজ বিকেলে

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

১০

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

১১

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার

১২

শিক্ষার মান উন্নয়নে কোনো আপস নয়, বলেন নওগাঁ সদর-৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৩

মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং

১৪

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে গৃহবধুর অনশন: কালিগঞ্জে জামায়াত নেতার ছেলে গ্রেফতার। ​

১৫

উত্তরখানের চিপস ফ্যাক্টরিতে ভেজাল-ওজন কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

১৬

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’

১৭

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টেকসই পেশাগত উন্নয়ন ব্যবস্থা গড়তে কাজ করছে ইউজিসি

১৮

বারবিকিউ শিখেই নতুন জীবনের স্বপ্ন চীনা তরুণদের

১৯

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন

২০