নিজস্ব প্রতিবেদক :
পুলিশের পোশাক-সরঞ্জাম ও জাল সিলমোহর ব্যবহার করে প্রতারণা ও চোরাই মালামাল বেচাকেনার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ। মঙ্গলবার ১ জুলাই ২০২৬ গাজীপুর মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযানের বিবরণ___
গত ৩০ জুন সোমবার রাতে গাজীপুর মহানগর এলাকায় অবৈধ মাদক, অস্ত্র উদ্ধার এবং চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালায় গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি চৌকস টিম। এসআই মোঃ হারিছুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর, পেয়ারাবাগান রোডের আবুল কালাম আজাদের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই বাড়ির নিচতলার দক্ষিণ-পশ্চিম পাশের ভাড়াটিয়া মোঃ রুবেল খাঁ দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে নিজের তৈরি জাল সিলমোহর ব্যবহার করে মিথ্যা ও জাল দলিল প্রণয়ন করে চোরাই মালামাল বেচাকেনা করছিল।
পুলিশ বাড়িটি ঘেরাও করে আসামি মোঃ রুবেল খাঁ ২৮ পিতা মোঃ আবু বক্কর খাঁ, গ্রাম টিকারীবাজার ফোরসান্দি, থানা সদর, জেলা ঝিনাইদহ কে আটক করে।
উদ্ধারকৃত মালামাল__
সাক্ষীদের সামনে ভাড়া করা রুমে তল্লাশি করে রুবেল খাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
যানবাহন ও ইলেকট্রনিক্স:__
১। চোরাই মোটরসাইকেল ১টি, মূল্য আনুমানিক ১ লাখ ৯১ হাজার টাকা
২। ল্যাপটপ ৫টি, মূল্য আনুমানিক ১ লাখ টাকা
৩। প্রিন্টার ৩টি, মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা
৪। কিবোর্ড ৪টি, হেলমেট ৪টি
পুলিশের পোশাক ও সরঞ্জাম:___
৫। মাস্টার কি ১টি ৬। পুলিশ ভেস্ট ১টি ৭। হ্যান্ডকাফ ১টি ৮। পুলিশের বুটজুতা ১ জোড়া
৯। পুলিশের বেল্ট ১টি ১০। পুলিশের ফিল্ড ক্যাপ ২টি ১। পুলিশের পিস্তল কভার ১টি
১২। পুলিশের সোল্ডার লাইট ১টি ১৩। ওয়াকিটকি সেট ১টি ১৪। প্রেস মাইক্রোফোন ১টি
জাল কাগজপত্র ও সিলমোহর:__
১৫। বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের জাল আইডি কার্ড ২টি
১৬। ‘এসআই রুবেল খাঁ’ নামের ভিজিটিং কার্ড ১২টি
১৭। ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের স্টিকার ২৭টি
১৮। মোটরসাইকেলের জাল কর পরিশোধ সনদ ৮টি
১৯। জাল ই-রেজিস্ট্রেশন কার্ড ১টি, ড্রাইভিং লাইসেন্স ১টি
২০। বিআরটিএ’র জাল সিলমোহর ৫টি
২১। গ্রামীণ সিম ৯টি ও মেমোরি কার্ড ২টি
২। ‘রিয়ালটিভি অন-লাইন নিউজ মিডিয়া’র জাল আইডি কার্ড ১টি
পরে ধৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর ও টাঙ্গাইল সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মামলা প্রক্রিয়াধীন___
পুলিশ জানায়, আসামি সরকারি কর্মচারী না হয়েও পুলিশের মালামাল ও বিআরটিএ’র জাল সিল ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চোরাই মালামাল বেচাকেনা করত। এ ঘটনায় তার বিরুদ্ধে গাছা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন