নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না।

মশিয়ার রহমান নীলফামারী প্রতিনিধিঃ

নির্বাচনের আগে বারবার পাকা সেতুর প্রতিশ্রুতি মিললেও বাস্তবে আজও নড়বড়ে বাঁশের সাঁকোই ভরসা নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের বসুনিয়ারডাঙ্গা এলাকার ১০ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের।

‎দেওনাই নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন লক্ষ্মীচাপ, কাচারী, শিশাতলী, জংলীপাড়া, দুবাছুরি, বল্লমপাঠ, কচুয়া, দাঁড়িহারা, ডিয়াবাড়ী ও শিমুলবাড়ী গ্রামের মানুষ নীলফামারী, ডোমার ও জলঢাকা উপজেলায় যাতায়াত করেন। শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য এটিই একমাত্র সহজ যোগাযোগের পথ।

‎সরেজমিনে দেখা যায়, সাঁকোটির বিভিন্ন অংশ নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বাড়লে দুর্ভোগ আরও বেড়ে যায়। সাইকেল ও মোটরসাইকেল ঠেলে পার হতে হয়, আর সামান্য অসাবধানতাতেই দুর্ঘটনার আশঙ্কা থাকে।

‎স্থানীয় বাসিন্দা জীবন রায় বলেন, ‘কয়েকদিন আগেই সাঁকোটি ভেঙে পানিতে পড়ে যায়। বহুবার সেতুর দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।’

‎ধীরেন্দ্র নাথ রায় বলেন, ‘প্রতিবার ভোটের আগে সেতুর প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট শেষে আর কেউ খোঁজ নেয় না।’

‎লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, “প্রতিদিন হাজার হাজার মানুষ এই সাঁকো ব্যবহার করেন। এখানে একটি পাকা সেতু নির্মাণ হলে মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এ বিষয়ে এলজিইডির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে।”

‎নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির হোসেন জানান, ওই স্থানে সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

‎নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আল ফারুক আব্দুল লতিফ বলেন, ‘আমার আসনের প্রয়োজনীয় সব সেতুর তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।’

‎তবে এলাকাবাসীর একটাই দাবি আর আশ্বাস নয়, দ্রুত দেওনাই নদীর ওপর একটি টেকসই পাকা সেতু নির্মাণ করে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটানো হোক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জে ‘মোস্তফা আবাসিক’ যেন পাপাচারের নিরাপদ দুর্গ দেহব্যবসা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

সাংবাদিক মো. কামরুল ইসলামের জন্মদিন আজ, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা!

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না।

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনের বল বিতরণের মধ্য দিয়ে চাপাকোনায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

১০

পশ্চিম কানাডায় তেল পাইপলাইন নির্মাণে চুক্তি করলেন কার্নি

১১

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

১২

এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল

১৩

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

১৪

অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল আজ বিকেলে

১৫

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

১৬

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

১৭

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

১৯

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

২০