নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি। সরকার আন্তরিকভাবে কাজ করছে। নিরাপদ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করার মাধ্যমে উপকূলের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার।

গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপি’র উদ্যোগে ২১৫টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি’র সিনিয়র ম্যানেজার ফুলি বেগমের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির সংকট প্রকট। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এই সংকট দূর করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা নিরাপদ পানির প্রাপ্যতা। তাই সরকার নিরাপদ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ডসহ বিভিন্ন ভাতা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

শেখ ফরিদুল বলেন, ‘আপনাদের সব সমস্যার সমাধান হয়তো একসঙ্গে করা সম্ভব হবে না। তবে আমি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাব।’

অনুষ্ঠানে বিএনপি নেতা তরফদার এনামুল হক প্রিন্স বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন এবং উপকারভোগীদের মাঝে ২১৫টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালীগঞ্জে ‘মোস্তফা আবাসিক’ যেন পাপাচারের নিরাপদ দুর্গ দেহব্যবসা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

সাংবাদিক মো. কামরুল ইসলামের জন্মদিন আজ, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা!

নির্বাচন আসে যায়,বাঁশের সাঁকো আর বদলায় না।

দিনাজপুরের ঐতিহ্যের টানে কান্তজিউ মন্দিরে অপর্ণা রায় দাস, উষ্ণ অভ্যর্থনা জানালেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুর বীরগঞ্জে ৮নং ভোগনগর ইউনিয়ন চকমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুদের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. জাকির হোসেনের বল বিতরণের মধ্য দিয়ে চাপাকোনায় প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি: টুকু

১০

পশ্চিম কানাডায় তেল পাইপলাইন নির্মাণে চুক্তি করলেন কার্নি

১১

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, বাড়তে পারে চরম আবহাওয়া: জাতিসংঘ

১২

এস এম জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল

১৩

দিনাজপুরে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে সহায়তা প্রদান

১৪

অপপ্রচারের প্রতিবাদে উত্তরায় ঢাকা-১৮ আসনবাসীর বিক্ষোভ মিছিল আজ বিকেলে

১৫

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

১৬

থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রার দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০

১৭

ত্রিশালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ

১৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সফল হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন

১৯

এআই ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরি,ভুয়া পরীক্ষার্থীসহ আটক ২, জরিমানা ৪০ হাজার

২০