নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ চৌধুরী

সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, দেশের বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছে।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আজ সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আলোচনায় অংশ নিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

বিশেষ করে চীন সফরকে উচ্চ পর্যায়ের অত্যন্ত সফল সফর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দুই দেশের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। এ সফরের জন্য সংসদ ও দেশবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সংসদের অধিকাংশ সদস্যই বিগত সরকারের সময় বিভিন্নভাবে নির্যাতন, মামলা, কারাবাস ও হয়রানির শিকার হয়েছেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই তারা সংসদে এসেছেন।

সরকারের চার মাসের কর্মকা- তুলে ধরে আলতাফ হোসেন চৌধুরী বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার কাবিখা, কাবিটা, টিআর ও ভিজিএফ কর্মসূচির বরাদ্দ দিয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার জন্য অনুদান, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী ও ভান্তেদের ভাতা, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একটি কঠিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাসহ আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও এমন সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য তিনি অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাবের অভিযানে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২!

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কাল

বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ চৌধুরী

মেলায় তরুণীর উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরির আঘাত!

তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশ এর ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোণায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল

মালবাহী জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন বিমান হামলা

বাগেরহাটে ৪১৮ কৃতি শিক্ষার্থীকে জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

১০

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

১১

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

১২

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

১৩

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

১৪

দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক

১৫

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-

১৬

ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

১৭

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

সাভারে বিশ্ব ব্যাংকের প্রকল্পের জন্য বাড়ি বাড়ি টাকা তোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

২০