নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য বৃদ্ধি এবং মৎস্য উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যে ২৮৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি আধুনিক মৎস্যচাষে উৎসাহ দিতে উপজেলার চারটি প্রদর্শনী পুকুরের মালিকদের মাঝে উন্নত মানের মৎস্যচাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রাতিষ্ঠানিক পুকুর এবং ঐতিহ্যবাহী সুতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করতে চারটি মডেল প্রদর্শনী পুকুরের মালিকদের হাতে প্রয়োজনীয় মৎস্য উপকরণ তুলে দেওয়া হয়। মৎস্য বিভাগ জানায়, এসব প্রদর্শনী পুকুর স্থানীয় যুবকদের আধুনিক মৎস্যচাষে আগ্রহী করে তুলবে এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সুতিয়া নদী ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ২৮৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ। এ সময় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন নিজ হাতে নদীতে পোনা অবমুক্ত করেন। এ দৃশ্য দেখতে নদীর তীরে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “ত্রিশালকে মৎস্যসম্পদে আরও সমৃদ্ধ করে তুলতে সরকার নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। নদীতে পোনা অবমুক্তির মাধ্যমে দেশীয় মাছের বংশবিস্তার হবে, প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা সরাসরি উপকৃত হবেন। মৎস্যচাষিদের উন্নয়নে সরকার সবসময় তাদের পাশে রয়েছে।”

কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মৎস্যচাষি ও বাসিন্দারা। তাদের মতে, নিয়মিতভাবে নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হলে সুতিয়া নদীর জীববৈচিত্র্য পুনরুদ্ধারের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-

ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে বিশ্ব ব্যাংকের প্রকল্পের জন্য বাড়ি বাড়ি টাকা তোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

১০

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

১১

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

১২

শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম তৈরিতে টাঙ্গাইলে বাতিঘর পাঠাগারের ব্যতিক্রম উদ্যোগ

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার

১৪

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

১৫

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা আটক -১

১৭

জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু

১৮

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের বিষয়ে যা জানা গেছে

১৯

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা মামলার রায় আজ

২০