নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

 স্পেনের কাছে গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।

এ্যালেক্স বায়েনার দূর্বল শট আটকাতে পারেননি উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। আর এতেই স্পেনের জয় নিশ্চিত হয়। এই জয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে আর্জেন্টিনাকে এড়িয়েছে স্পেন। আগামী বৃহস্পতিবার লস এ্যাঞ্জেলসে ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।

উরুগুয়ের এই হারে টুর্নামেন্টে অভিষিক্ত কেপ ভার্দে গ্রুপ এইচ’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে। যেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া দলগুলোর মধ্যে উরুগুয়ের র‌্যাঙ্ক সবচেয়ে উঁচুতে।

স্প্যানিশ একাদশে ইনজুরি কাটিয়ে লামিন ইয়ামাল ফিরে আসার ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। ঐ ম্যাচে স্পেনের আক্রমণভাগে নতুন প্রাণ সঞ্চার করেছিল ইয়ামাল। এর আগে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে হতাশাজনকভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল লা রোজারা।

তবে এবারও নিষ্প্রভ আক্রমণাত্মক পারফরম্যান্সের পর নকআউট পর্ব শুরুর আগে কোচ লুইস ডি লা ফুয়েন্তেকে অনেক কিছু নতুন করে ভাবতে হবে।

২০১০ বিশ্বকাপে উরুগুয়েল সেমিফাইনালে ওঠার অন্যতম নায় ফার্নান্দো মুসলেরা কেপ ভার্দের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে দুই গোলেই ভুল করেছিলেন।

গতকাল স্পেন প্রথমার্ধে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। কিন্তু ৪২তম মিনিটে মার্কোস লোরেন্টের ক্রস থেকে এ্যালেক্স বায়েনার শট ৪০ বছর বয়সী মুসলেরার হাত ফসকে ধীরে ধীরে গোললাইন পেরিয়ে যায়।

বিরতির সময় মুসলেরার বদলে গোলপোস্টে নামানো হয় সার্জিও রোশেকে। এরপর এক ঘণ্টার মাথায় ফেডে ভালভার্দেকে তুলে নিয়ে আরও সাহসী সিদ্ধান্ত নেন মার্সেলো বিয়েলসা।

অন্যদিকে স্পেনের কোচ ডি লা ফুয়েন্তেও বেঞ্চের দিকে তাকান। বদলি হিসেবে ডানি ওলমো ও ফাবিয়ান রুইজকে নামানোর পর স্পেনের খেলায় কিছুটা গতি ফিরে আসে।

ইয়ামাল সহজ এক সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়ানো যায়নি। হ্যামস্ট্রিং চোটে ক্লাব মৌসুম আগেভাগেই শেষ হওয়ায় ইয়ামালের খেলার সময় সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই ম্যাচ শেষের ১৫ মিনিট আগে তাকে তুলে নেওয়া হয়।

তার বদলি ফেরান তোরেস ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তার শট ক্রসবারে লেগে ফিরে আসে।

টুর্নামেন্ট শুরুর আগে অন্যতম শিরোপা-প্রত্যাশী হিসেবে বিবেচিত স্পেন এখন প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৩৪টি ম্যাচ অপরাজিত। এবারের বিশ্বকাপেও তারা এখনও কোনো গোল হজম করেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সিরাপ জব্দ

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে ৪৩ বস্তা টাকা

স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়

ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল

দুমকিতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ টাকা সহ মাদক সম্রাট আটক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-

ত্রিশালে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ, পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে বিশ্ব ব্যাংকের প্রকল্পের জন্য বাড়ি বাড়ি টাকা তোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

১০

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার

১১

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

১২

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

১৩

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

১৪

শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম তৈরিতে টাঙ্গাইলে বাতিঘর পাঠাগারের ব্যতিক্রম উদ্যোগ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার

১৬

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

১৭

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা আটক -১

১৯

জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু

২০