নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

সাধন সাহা জয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

 

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দীন খাঁর স্মৃতিরক্ষায় একটি ‘সঙ্গীত জাদুঘর’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

 

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে।

 

​এই উদ্যোগের অংশ হিসেবে গত সোমবার (২২ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওস্তাদজীর জন্মভূমি শিবপুর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

​পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে প্রকল্পটির বিষয়ে মতবিনিময় করেন। উক্ত সভায় কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু, শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

​প্রতিনিধি দলের প্রধান ড. নাহিদ সুলতানা জানান, নবীনগর থেকে ফিরে গিয়েই তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন।

 

এরপর প্রকল্পটি গেজেট আকারে প্রকাশিত হবে এবং পরবর্তী সময়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী নিজে শিবপুরে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসবেন। প্রতিমন্ত্রী মহোদয়ের পরিদর্শনের পরপরই জাদুঘর স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

 

সাবেক গভর্নর ও অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন, “সাংবাদিকদের প্রতিবেদনের ডকুমেন্ট পাওয়ার পর আমি বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রীকে ওস্তাদজীর স্মরণে স্মৃতি জাদুঘর স্থাপনের জন্য অনুরোধ করি। কাজটি গত বছর শুরু হয়েও থমকে ছিল তা আমার জানা ছিল না।”

 

​প্রতিনিধি দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থানীয় পর্যায়ে ‘ওস্তাদ আলাউদ্দীন খাঁ স্মৃতি জাদুঘর’ নির্মাণের এই উদ্যোগটি ছিল দীর্ঘদিনের বহুপ্রত্যাশিত একটি বিষয়।

 

এই উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি ও তাঁর সঙ্গীত ঐতিহ্য নবীনগরে স্থায়ীভাবে সংরক্ষণ করা সম্ভব হবে বলে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আশার আলো দেখা দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাভারে বিশ্ব ব্যাংকের প্রকল্পের জন্য বাড়ি বাড়ি টাকা তোলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

শার্শায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রিমু সন্ত্রাসী হামলার শিকার

নবীনগরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের তোড়জোড়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর বিশেষ উদ্যোগ

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম তৈরিতে টাঙ্গাইলে বাতিঘর পাঠাগারের ব্যতিক্রম উদ্যোগ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

১০

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা আটক -১

১২

জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু

১৩

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের বিষয়ে যা জানা গেছে

১৪

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা মামলার রায় আজ

১৫

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণেরও শঙ্কা

১৬

বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

১৭

জোড়া ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

১৮

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৯

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২০