চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন)-এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে।
৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে,শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি কর্তৃক অভিযানে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ২শ’ টাকা।
অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আজ সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন