নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে দল-মত নির্বিশেষে সাধারণ জনগণকে সাথে নিয়ে সামাজিক বিপ্লব ও যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, মাদক বর্তমানে বাংলাদেশের জন্য একটি সর্বগ্রাসী ও ‘বার্নিং ইস্যু’। শুধু জেলা প্রশাসন, পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে এটি নির্মূল করা সম্ভব নয়। তাই আমাদের সমাজ ও পরিবারকে সচেতন করতে হবে। সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে।

আজ সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ‘বিশ্বের মাদক সমস্যা : চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৯:৩০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বটতলায় বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে জেলাজুড়ে সপ্তাহব্যাপী নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে মাদকবিরোধী স্টিকার ও পোস্টার লাগানো, লিফলেট বিতরণ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এছাড়াও বগুড়ার ১২টি উপজেলার ১৩টি স্থানে বৃক্ষরোপণ, মাদকবিরোধী মাইকিং এবং ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে ফ্রি কাউন্সেলিং সেবার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, ‘সংসদের চলমান বাজেট অধিবেশনে ৩৫০ জন সংসদ সদস্যই মাদকের ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন। মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করার একটি পরিকল্পিত হাতিয়ার। এখন শহর থেকে গ্রামেও এটি ছড়িয়ে পড়েছে। তাই প্রশাসনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করার। এখানে কোনো ছাড় নেই।’

তিনি বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসককে ২১টি ওয়ার্ডে দ্রুত মাদকবিরোধী কমিটি গঠনের অনুরোধ জানান এবং মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা স্থানীয় যুবক তানভীরের উদাহরণ টেনে তাকে ধন্যবাদ জানান।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানের সুনির্দিষ্ট চিত্র তুলে ধরে জানানো হয়, ২০২৫ সালে জেলায় ১, ৮০৩টি অভিযান পরিচালনা করে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ হেরোইন, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডল ও  চোলাই মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযানে ৩৩৬টি মামলায় ৩৫০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে প্রতিরোধমূলক কার্যক্রমও চলমান রয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা. জিল্লুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ এবং সিভিল সার্জন ড. মো. খুরশীদ আলম। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ছয় মাসে ৭৬৬ জন মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার আহ্বান

শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রজন্ম তৈরিতে টাঙ্গাইলে বাতিঘর পাঠাগারের ব্যতিক্রম উদ্যোগ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার

প্যারাগুয়ের সাথে ড্র করে শেষ ৩২’এ অস্ট্রেলিয়া

হাদি হত্যা মামলার আসামিদের শিগগিরই দেশে ফিরিয়ে আনা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের ০৬(ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ১০০ টাকা জরিমানা আটক -১

জুলাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন শুরু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বিদেশি নাগরিকদের বিষয়ে যা জানা গেছে

জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলা মামলার রায় আজ

১০

দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি, থাকছে ভারী বর্ষণেরও শঙ্কা

১১

বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

১২

জোড়া ঝড়ের আশঙ্কায় জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

১৩

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৫

জার্মানীকে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্বে ইকুয়েডর

১৬

নাটোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

১৭

সোহরাওয়ার্দী উদ্যানকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে পুলিশ

১৮

মুন্সীগঞ্জে ১,৯১,৬৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

১৯

পেপের জোড়া গোলে শেষ ৩২-এ আইভরি কোস্ট, কুরাসাওয়ের বিদায়

২০